চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের জন্য মুশফিকের ‘ডাইনোসর’ উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ডাবল সেঞ্চুরি আগেও দুটি করেছেন মুশফিকুর রহিম। তৃতীয়টি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মি. ডিপেন্ডেবল খেলেছেন ২০৩ রানের অপরাজিত ইনিংস। যার উদযাপনে ছিল ভিন্নতা।

মুশফিক যখন ১৯৯ রানে, তখন কাট শটে মারেন চার। বোলিং প্রান্তে গিয়ে ব্যাট উঁচিয়ে ধরার পর মুখাবয়ব ডাইনোসরের মতো আগ্রাসী করেন, দুহাতের আঙুল ছড়িয়ে থাবার মতো করে শেষ করেন উদযাপন।

দিনের খেলা শেষ করে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানালেন কেনো ওরকম উদযাপন, ‘আগে থেকে উদযাপন নিয়ে চিন্তা করিনি। করার পর যে এরকম হবে সেটিও বুঝিনি। আমার ছেলে ডাইনোসরের খুব বড় ভক্ত। সবসময় ডাইনোসর দেখলে একটু অন্যরকম উদযাপন করে। সেটিই অনুকরণ করার চেষ্টা করছিলাম। আমার ডাবল সেঞ্চুরিটা অবশ্যই ওর জন্য।’

মুশফিক যেভাবে সকাল থেকে খেলে গেছেন তাতে ডাবল সেঞ্চুরি প্রত্যাশিতই ছিল। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পেছনেও ‍তার অনুপ্রেরণা ছিল দুইবছর বয়সী পুত্রসন্তান শাহরোজ রহিম মায়ান।

‘উদযাপন নিয়ে পূর্ব-পরিকল্পিত কিছু ছিল না। তবে এটা ছিল, যদি ডাবল সেঞ্চুরি করি সেটি ছেলের জন্য করব। এমন একটা উদ্দীপনা ছিল, যেটি ডাবল সেঞ্চুরি করতে আমাকে তাগিদ যুগিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT