চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে বাঁচানোর পর মিলল ডব্লিউডব্লিউই রেসলারের মৃতদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২১, মে ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

দুইদিন নিখোঁজ থাকার পর বুধবার ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) তারকা রেসলার শাদ গেসপারের মৃতদেহ লস অ্যাঞ্জেলসের ভেনিস সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সাগরে সাঁতার কাটার সময় শক্তিশালী স্রোতে ভেসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ৩৯ বছর বয়সী এ রেসলার।

গত রোববার ১০ বছর বয়সী ছেলে আরেয়েহকে নিয়ে অন্য সাঁতারুদের সঙ্গে সাগরে নামেন গেসপার। স্রোতে ভেসে যাওয়ার আগে ছেলেকে বাঁচাতে পারলেও নিজে ফিরতে পারেননি। স্থানীয় লাইফগার্ডরা জানিয়েছেন, তীর থেকে ৫০ গজ দূরত্বে শক্তিশালী এক ঢেউ তাকে সাগরে আছড়ে ফেললে খোঁজ মেলেনি গেসপারের।

নিখোঁজের আগে কোমর পানিতে সাঁতার কাটছিলেন গেসপার ও তার ছেলে। এসময় উঁচু এক ঢেউয়ে ভেসে যাওয়ার আগে লাইফগার্ডের হাতে ছেলেকে তুলে দিতে পেরেছিলেন তিনি। লাইফগার্ডদের ভাষ্যমতে তার শেষ কথা ছিল, ‘আমার ছেলেকে বাঁচান।’

স্বামীর মৃতদেহ উদ্ধারের পর ছেলেকে জীবিত উদ্ধার করার জন্য বিবৃতিতে লাইফগার্ড, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিসের সাঁতারুদের ধন্যবাদ জানিয়েছেন গেসপারের স্ত্রী সিলিনা।

২০১০ সালে ডব্লিউডব্লিউই থেকে অবসরে যান গেসপার। এরপর তাকে টিভি ও সিনেমার পর্দায় ছোটখাটো অভিনয়ে দেখা গেছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডব্লিউডব্লিউইরেসলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT