সুসংবাদটা জানা গিয়েছিল সোমবার সকালেই। পুত্রসন্তানের পিতা হয়েছেন জাতীয় দল তারকা মুশফিকুর রহিম। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলেকে কোলে নেয়া ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ছেলেকে কোলে নিয়ে দেয়া হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে মুশফিক লিখেছেন, ‘পরম-করুণাময় আমাদের ফুটফুটে সন্তান উপহার দিয়েছেন। আমাদের সন্তানের জন্য সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করছি।’
এর আগে সকালে মুশফিক ও জান্নাতুল কিফায়াত দম্পতির প্রথম সন্তানের জন্মের কথা নিশ্চিত করেন মুশফিকের বাবা আবদুল হামিদ। নাতির জন্য দোয়া চেয়ে তিনি মা ও ছেলের সুস্থ থাকার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লড়াকু ড্র্য়ের পর বাংলাদেশ দল এখন ঢাকায়। আগামী বৃহস্পতিবার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।








