শনিবার রাজধানীর উত্তরার একটি খালে অভিযান চালিয়ে শতাধিক পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে দমকল বাহিনী ও পুলিশ। ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ প্যাগোডার পাশের খাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৯৭টি চাইনিজ পিস্তল, ২৫৫টি ম্যাগজিন, এক হাজার রাউন্ড গুলি এবং ১১টি বেয়নেট রয়েছে। ছবিতে দেখে নিন সেই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দৃশ্য।












