চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছবি এমন হওয়া উচিত, যে ছবি দেখার পরেও অনেকদিন ভাবাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘ছবি এমন হওয়া উচিত, যে ছবি দেখার পরেও অনেকদিন ভাবাবে’-বলছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

১২ জানুয়ারি রবিবার তিনি এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে। সুবর্ণা নওয়াদিরের উপস্থাপনা ও রাজু আলীমের প্রযোজনায় সরাসরি এই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন কথা বলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ক্যারিয়ার এবং বর্তমান চলচ্চিত্রের সার্বিক বিষয় নিয়ে।

বৃহস্পতিবার পর্দা উঠেছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯’ এর। এই উৎসবে নয়দিন দেখানো হবে বিশ্বের ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র। এই উৎসবে ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগের জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আর সেজন্য তাকে দেখতে হচ্ছে এই বিভাগের সবগুলো ছবি।

ইলিয়াস কাঞ্চন জানালেন, বড় পর্দায় এতগুলো ছবি দেখার সময় পাচ্ছেন না। তাই পেনড্রাইভে নিয়ে গিয়ে বাড়িতে দেখছেন ছবিগুলো। ছবি গুলো দেখতে গিয়ে তার মনে হয়েছে, প্রতিটা ছবির প্রভাব মনে রয়ে যাচ্ছে। অনেকক্ষণ ভাবাচ্ছে ছবিগুলো। দেখার পরেও রেশ কাটছে না।

বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা তুরস্কের একটি ছবির কথা বিশেষ ভাবে বললেন ইলিয়াস কাঞ্চন। তিনি মনে করেন, যে কোনো সিনেমা এমনই হওয়া উচিত। ছবি দেখার পরেও অনেকদিন ভাবাবে।

ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথাও জানালেন। তিনি বললেন, ‘দেশ কে নিয়ে এবং দেশের মানুষকে নিয়ে আজ আমি যা করার সুযোগ পাচ্ছি, সবই চলচ্চিত্রের কারণেই করতে পারছি। আমি চাই, দেশের চলচ্চিত্রের উত্তরণ হোক।’

Reneta

নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে এবারের উৎসব আয়োজন। ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগটি ছাড়াও রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে প্রতিযোগিতা করবে দেশ-বিদেশের চলচ্চিত্র গুলো। দাপুটে এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে বিশ্ব চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করছে নূর ইমরান মিঠুর পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘কমলা রকেট’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনতারকা কথনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT