চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন লিভারপুলকে নাচিয়ে ছেড়েছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A
লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দিচ্ছে ম্যানসিটি

লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দিচ্ছে ম্যানসিটি

টানা তিন প্রিমিয়ার লিগ শিরোপার সুযোগ যাদের কাছে হাতছাড়া হয়েছে, সেই বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ঘরের মাঠে নাচিয়ে ছেড়েছে ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার রাতে ইয়ূর্গেন ক্লপের দলকে চার গোলে বিধ্বস্ত করে আতিথিয়েতা সেরেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে অলরেডদের ৪-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এক ম্যাচ আগেই ৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলের লিগ শিরোপা ঘরে তোলা নিশ্চিত হয়ে গেছে। রীতি অনুযায়ী ক্লপের দলকে ‘গার্ড অব অনার’ দিয়েছে ম্যানসিটি। সম্মানের সাথে ম্যাচে স্বাগত জানিয়ে পরে শিরোপা হারানোর রাগই যেন ঝেড়েছে গার্দিওলার শিষ্যরা!

এই জয়ে ৩২ ম্যাচে ৮৬ পয়েন্ট থাকল লিভারপুলের। সমান ম্যাচে দুইয়ে থাকা ম্যানসিটির সঙ্গে তাদের ব্যবধান ২০ পয়েন্টের।

ম্যাচে গোলের খাতা খোলে ২৫ মিনিটে এসে। সতীর্থ রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে স্পটকিকে স্বাগতিকদের লিড আনেন কেভিন ডি-ব্রুইন।

দশ মিনিট পর স্টার্লিং নিজেই স্কোরার। ফোডেনের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মধ্যবিরতির আগে আগে সেই ফিল ফোডেন পরের গোলদাতা। বলের যোগানদাতা ডি ব্রুইন।

বিরতি কাটিয়ে ফিরে ম্যাচের ৬৬ মিনিটে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন নিজেদের জালেই বল জড়িয়ে দিলে চতুর্থ গোলটি পায় ম্যানসিটি। ব্রুইন-স্টার্লিং জুটির একটি আক্রমণ ঠেকাতে যেয়ে অঘটন ঘটিয়ে ফেলেন তিনি।

Reneta

ম্যানসিটি আরও একটি গোল পেয়েছিল খেলা শেষের বাঁশি বাজতে বাজতে। রিয়াদ মাহরেজের সেই গোলটি ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করে দেন রেফারি। হ্যান্ডবলের দাগ লাগিয়ে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএল-২০২১ইংলিশ প্রিমিয়ার লিগক্লপগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT