চ্যানেল আইয়ের জন্মদিনে শ্রদ্ধাভরে সহকর্মীরা স্মরণ করেছেন চ্যানেল আই সংবাদের প্রয়াত জয়েন্ট এডিটর প্রণব সাহাসহ সাবেক সব সহকর্মীদের।
গত বছর চ্যানেল আইয়ের জন্মদিনে সবার সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের বার্তা বিভাগের জয়েন্ট এডিটর প্রণব সাহা। ২০০১ সালে চ্যানেল আইয়ের সংবাদ বিভাগের শুরু থেকেই যুক্ত ছিলেন তিনি।
সোমবার চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত অতিথিরাও স্মরণ করেন প্রয়াত প্রণব সাহাকে।
এবছরের ৭ই জুন পরলোকগমন করেন সাংবাদিক প্রণব সাহা। শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বার্তা বিভাগে কর্মরত সাবেক সহকর্মীদেরও।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







