চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে মাসব্যাপী বিজয় উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

মহান বিজয়ের মাস ডিসেম্বর। এ মাসের প্রথম প্রহর থেকেই পুরো মাসব্যাপী চ্যানেল আই প্রচার করছে মুক্তিযুদ্ধের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের গল্প নিয়ে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘পঞ্চাশ বছরের বাড়ি’।

নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৫তম নাটক। এক ঘণ্টার এ নাটক নির্মাণ সম্পর্কে অরুণ চৌধুরী বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মামুনুর রশীদ, আবদুল্লাহ রানা, আগুন, নাদিয়া নদী ও অবিদ রেহানকে।

নাটকটির গল্পে দেখা যাবে ওরা চার বন্ধু। এক সাথে মুক্তিযুদ্ধ করেছে। এক সময় কিনে রাখে বিশাল এক জমি। স্বপ্ন ছিলো, যুদ্ধ শেষে এক লাইব্রেরি করবে। সেখানে থাকবে শুধু যুদ্ধ স্মৃতি। কিন্তু পঞ্চাশ বছর পর সব স্বপ্ন ওলট-পালট হয়ে যায়। ঘটতে থাকে নানা ঘটনা। ১৬ ডিসেম্বর ঠিক রাত ৮টায় নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে।

এছাড়া মাসব্যাপী চ্যানেল আই প্রচার করছে ‘গান দিয়ে শুরু’-তে পুরো মাসজুড়ে দেশের গান। এ অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিটে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে প্রচার হবে বিশেষ অনুষ্ঠানসহ ‘তারকা কথন’র বিশেষ পর্ব।

১৫ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে বিশেষ অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর চ্যানেল আইতে প্রচার হবে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে গ্রামীণফোন নিবেদিত ভার্চুয়াল ‘বিজয় মেলা’। মেলা চলবে সকাল ১১ টা৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত।

গ্রামীণফোন নিবেদিত ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘প্রিয় কমলা’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে এদিন দুপুর ৩টা ৫ মিনিটে।

Reneta

এছাড়াও পুরো ডিসেম্বরজুড়ে বুধ ও শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের টেলিফিল্ম। শনি, সোম ও মঙ্গল বিকেল ৩টা ৫ মিনিটে, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে এবং শুক্রবার বিকেল ৫টায় প্রচার হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের চলচ্চিত্রসমুহ এবং মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন অনুষ্ঠানমালা।

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসঅরুণ চৌধুরীজয়প্রিয় কমলাফরিদুর রেজা সাগরবাড়িবাপ্পীবিজয় উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রশিদের ৭০০, প্রথম জয় আফগানিস্তানের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সহকর্মীদের প্রার্থনায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গাজার উদ্বাস্তু শিবিরের তাঁবুতে ইসরাইলের বিমান হামলা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জাতীয় সংসদে নবনির্বাচিত এমপি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT