চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজারের আহ্বায়ক রইস উদ্দিন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২০
কক্সবাজার, জনপদ
A A

চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক, কক্সবাজার লবণ মিল মালিক সমিতির সভাপতি মোঃ রইছ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোর সাড়ে ৪ টায় চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার ভাই মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছমির উদ্দিন চ্যানেল আই অনলাইনকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর আগে রাত তিনটার দিকে অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তার এক ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে।

আজ বিকেল ৫ টায় মহেশখালীর মাতারবাড়ির নিজ গ্রাম মিয়াজীপাড়া মসজিদের পাশে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

রইছ উদ্দিন কক্সবাজার চেম্বারের সাবেক পরিচালক, কক্সবাজার হ্যাচারি মালিক সমিতির সাবেক মহাসচিব, দৈনিক কক্সবাজারবাণী পত্রিকার চেয়ারম্যান, আলিফ সল্ট, হোটেল হিল টাওয়ার, মেরিগোল্ড হ্যাচারি, আলী ফিলিং স্টেশনের মালিক।

Reneta

তিনি চট্টগ্রামের প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সোবহানিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীল ছিলেন।

রইছ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমার চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজার শাখা। শোক প্রকাশ করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই দর্শক ফোরামরইস উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ বিমান বাহিনী

জুলাই ১৩, ২০২৬

বর্ষায় এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

জুলাই ১৩, ২০২৬

সেনাবাহিনীকে জনমানুষের আস্থা ও মর্যাদা ধরে রাখতে প্রধানমন্ত্রীর তাগিদ

জুলাই ১৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজারসহ কয়েকটি জেলায় তলিয়ে গেছে ঘরবাড়ি-ফসলি জমি ও খামার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT