চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কের উপর তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও উচুঁ কাচের সেতু। ৩ শ’৮০ মিটার লম্বা ও ৬ মিটার চওড়া এই সেতুটির ডিজাইন করেছেন ইসরাইলের স্থপতি হায়িম দোতান।
সেতুটির দু’দিকে স্টিলের রেলিং দিয়ে ঘেরা। ঝাংজিয়াজি গ্লাস দিয়ে সেতুটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মেঘলা দিনে বা বৃষ্টিতে দূর থেকে সেতুটি দেখা যাবেনা। একসঙ্গে প্রায় ৮শ’ জন মানুষ বহন করতে পারবে সেতুটি। আগামী কয়েক দিনের মধ্যেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সেতুটি।







