শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর নামাজে জানাজা বাদ আসর অনুষ্ঠিত হয়।
জানাজায় পরিবারের সদস্য, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিকাল ৫টা ৪৫ মিনিটে জায়ানকে নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।
আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের অসংখ্য নেতাকর্মী জায়ানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
কবরের পাশেই বসে আছে জায়ানের দাদা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পরিবারের ১৮ শহীদের পাশে চিরনিদ্রায় শায়িত করা হলো শিশু জায়ানকে।













