চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগং ভাইকিংসের হোম মিশন শুরু সোমবার

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
৭:০১ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আগামীকাল শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। প্রথম ম্যাচে বেলা ২টায় বরিশাল বুলসের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ভাইকিংস এবং সন্ধ্যা সাড়ে ৬টায় খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপার স্টারস।

ঘরের মাঠে নিজেদের বিপিএল মিশনটা নতুনভাবে শুরু করতে চায় চিটাগং ভাইকিংস। নিজেদের দর্শকের সামনে সেরা পারফরমেন্স দেখাতে তৈরী তামিম ইকবালের দল। চিটাগং ভাইকিংসের জন্য নাগরিক সংবর্ধনার আয়োজন করেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন।

মেয়র নাসিম বলেন, আমরা চট্টগ্রামবাসী আশা করছি চিটাগং ভাইকিংস ঘুরে দাঁড়াবে। তামিমের নেতৃত্বে চট্টগ্রাম এগিয়ে যাবে এবং পরপর চারটি ম্যাচেই জয়লাভ করব বলে আমি আন্তরিকভাবে কামনা করি।

চট্টগ্রামবাসীর মন ভরাতে সবকিছু ভুলে মাঠে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে চায় চিটাগং ভাইকিংস।

চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, আপনারা যেভাবে আমাদের আগে সমর্থন দিয়েছেন, এখনও দিচ্ছেন আশা করি ৩০ তারিখে আপনারা সবাই মাঠে যাবেন। চট্টগ্রামবাসী মাঠের বাইরে, ভেতরে আমাদের সমর্থন দিবেন।

হোম মিশনে নামার আগে রোববার সকালে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে চট্টলার ফ্র্যাঞ্চাইজি।

Reneta

অধিনায়ক তামিম ইকবাল বলেন, প্রথম চার ম্যাচ আমাদের খুব একটা বেশি ভালো যায় নাই। আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছি। যে ম্যাচগুলা আমাদের জেতা উচিত ছিলো ওগুলোই আমরা হেরেছি।

হোমগ্রাউন্ডের সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে জয়ে আশাবাদী তামিম বলেন, এখন আমরা হোম গ্রাউন্ডে। অবশ্যই একটা এডভান্টেজ থাকবে, ক্রাউড থাকবে। এখানের চারটা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে সোমবারের ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগং ভাইকিংসবাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT