রাজধানীর ঘরে ঘরে চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ছে। এডিস মশা নিধনে ঢাকা সিটির দুই মেয়র আন্তরিক নন বলে অভিযোগ করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
চিকুনগুনিয়ার এই প্রকোপ কমাতে মশা নিধনে কার্যকর ভূমিকা না রাখায় দুই মেয়রসহ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ঈদের আগে থেকেই চিকুনগুনিয়াতে আক্রান্ত হন। জ্বর কমলেও শরীরের জয়েন্টে তীব্র ব্যথায় এখনও ভুগছেন তিনি। শুধু তিনি নন তার পরিবারে সদস্যসহ আত্মীয়-স্বজন-বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন চিকুনগুনিয়াতে।

মশা নিধনে দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন সাবেক এই প্রধান বিচারপতি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন জ্বরের প্রকোপ কমে গেলেও শরীরের ব্যথা ভোগান্তি বাড়াচ্ছে।
চিকিৎসকরা আরও বলছেন, মশা নিধন ও সচেতনতা বৃদ্ধি ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ কমানো সম্ভব নয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







