চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসাই মূল, হাসপাতাল নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A
হাসপাতাল

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে কিনা। তবে আমরা রোগীদের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তারা সোহরাওয়ার্দীতে আবার ফিরে আসতে চাইলে আমরা না করবো না।

রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া রোগীদের আবার সোহরাওয়ার্দীতে ফেরত আনার ক্ষেত্রে চিকিৎসা সেবাটাকে মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার রাজধানীতে স্বাস্থ্যমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছি। অনেক রোগীদের অবস্থা তুলনামূলক ভালো ছিল। তারা বাসায় ফিরে যেতে চাইছিলো। চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাদেরকে আমরা ওই ফ্রি অ্যাম্বুলেন্সে করেই বাসায় পৌঁছে দিয়েছি। তাছাড়া অন্যান্য হাসপাতালে যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের সকলকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আরো বলেন, রোগীদের সরিয়ে নেওয়ার বিষয়ে প্রথমে আমরা সরকারি হাসপাতালগুলোকে প্রাধান্য দিয়েছি। যে বিভাগের রোগী তাদেরকে সেসব বিশেষায়িত হাসপাতালগুলোতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে বলেছিলাম। কিন্তু পরবর্তীতে নির্দেশনার অভাবে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা বেশিরভাগ রোগীকেই ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। তাছাড়া ঢামেক থেকে কোন রোগীকে কখনও ফেরত দেয়া হয় না। তারপরও আমরা সেখানে চাপ হলে রোগীদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সোহরাওয়ার্দীহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার মৃত্যুতে বাবার আবেগঘন পোস্ট

মে ১৬, ২০২৬

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

মে ১৬, ২০২৬

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT