চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চার্জ’ হয়েই ফিরছে প্রোটিয়াদের পেস ব্যাটারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ অভিযানের শুরু থেকেই দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদাকে দলে পেতে পারে সাউথ আফ্রিকা। এমনটাই মনে করছেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন।

আইপিএল খেলতে গিয়ে চোট পান সাউথ আফ্রিকার দুই পেসার। রাবাদা টুর্নামেন্টের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামেন। ১২ ম্যাচে ২৫টি উইকেট নেন। টুর্নামেন্টের বেগুনি টুপির (সর্বোচ্চ উইকেটটেকার) অন্যতম দাবিদার ছিলেন রাবাদা। লিগ ও প্লে-অফের সব ম্যাচেই মাঠে নামার কথা ছিল তার। যদিও চোট পাওয়ায় ১২ ম্যাচের পরেই দেশের বিমান ধরেন তরুণ এ পেসার।

অন্যদিকে, স্টেইন টুর্নামেন্টের মাঝপথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর শিবিরে যোগ দেন। আইপিএলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন অভিজ্ঞ তারকা। তার আইপিএল অভিযান যদিও বেশিদিন স্থায়ী হয়নি। ফিটনেস সমস্যায় আইপিএল যাত্রা কাটছাঁট করে দেশের বিমান ধরেন স্টেইনগান।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া দুই পেসার চোট পেয়ে বসায় প্রাথমিকভাবে দুশ্চিন্তার কালোমেঘ গ্রাস করে সাউথ আফ্রিকা টিম ম্যানেজমেন্টকে। তবে কোচ গিবসনের ধারণা বিশ্বকাপের শুরু থেকেই দুই তারকাকে দলে পাবেন তারা। ৩০মে আয়োজক তথা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে প্রোটিয়ারা।

গিবসন বলেছেন, ‘কেজি (রাবাদা) ও ডেলের (স্টেইন) ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে। তবে তারা সঠিক পথেই রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্বকাপ শুরুর আগেই দু’জনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে বলে মনে হয়। সবাইকে একসঙ্গে পাওয়া দারুণ বিষয়। এটাও নিশ্চিত যে, যারা আইপিএল ফাইনাল খেলেছে, বিশ্বকাপের আগে তারাও পর্যাপ্ত বিশ্রামে তরতাজা হয়ে উঠবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯সাউথ আফ্রিকা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT