চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিশু স্মরণে শ্রেণিকক্ষ ও পাঠাগার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নৃশংস হত্যাকাণ্ডের শিকার হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের সেই চার শিশুর স্মরণে স্থানীয় স্কুলে নির্মিত হচ্ছে শ্রেণিকক্ষ ও পাঠাগার। সেই সঙ্গে সরকারি খরচেই নিহতদের পরিবারকে নির্মাণ করে দেয়া হচ্ছে বসত ঘর।

নিহতদের বাবা মা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানালেও, ভুলতে পারছেন না সন্তান হারানোর শোক। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার স্বস্তি প্রকাশ করেছেন তারা।

সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম জানায়, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম চার শিশুর স্মরণে স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের কথা জানান। এতে ব্যয় হবে ১৫ লাখ টাকা।

সাইফুল ইসলাম বলেন, ওই ভবনে একটি ক্লাসরুম ও একটি পাঠাগার তৈরি করা হবে। সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ওই লাইব্রেরির বই কেনার জন্য অনুদান দেবেন। লাইব্রেরিতে কম্পিউটার ও প্রয়োজনীয় ফার্নিচারও থাকবে।

তিনি আরো বলেন, নিহত চার শিশুর পরিবারের সদস্যদের সরকারি খরচে ৪টি ঘর নির্মাণ করে দেয়া হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী সাংবাদিকদের জানান, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ৫০ হাজার টাকা দেয়ার কথা বলেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে মোট ৫টি সেলাই মেশিন দেয়া হয়েছে। এগুলোর চারটি নিহত চার শিশুর পরিবারকে দেয়া হবে। আরেকটি তাদেরই এক চাচাতো বোনকে দেয়া হবে। অচিরেই এগুলো তাদের বুঝিয়ে দেয়া হবে।

Reneta

নিহত শুভ’র বাবা আব্দুল ওয়াহিদ জানান, আমাদের সন্তান চলে গেছে। তাদেরকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। আমরা টাকা-পয়সা চাই না। শুধু সন্তান হত্যার বিচার চাই। তবে সরকারের এ উদ্যোগে আমরা খুশি।

গত ১৭ ফেব্রুয়ারি নিখোঁজের পাঁচদিন পর শুভ (৮), মনির (৭), তাজেল (১০) এবং ইসমাইল (১০) নামের ওই চার শিশুর মৃতদেহ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকা থেকে উদ্ধার হয়। তাদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

এ ঘটনায় মূল অভিযুক্ত বাচ্চু মিয়া গত বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন আরো কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার শিশু হত্যাশিশু হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT