চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার খানকে নিয়ে যা বললেন কারিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

বলিউড ইন্ডাস্ট্রিতে চার খান শাহরুখ, সালমান, আমির এবং সাইফ আলীর সঙ্গে ছবিতে অভিনয় করার সৌভাগ্য খুব কম নায়িকার হয়েছে। তবে এ সৌভাগ্যে নিজেকে একধাপ এগিয়ে রেখেছেন নবাব পুত্রবধূ কারিনা কাপুর খান।

চার খানের সঙ্গে একটি নয় পরপর কয়েকটি ছবি করে নিজের অভিনয়ের দক্ষতা ও উচ্চতা বলিপাড়াকে অনেক অগে জানান দিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে বেবো বলিউডের চার খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন।

‘বডি গার্ড’ খ্যাত এ নায়িকা বলেন, আমির খানের সঙ্গে কাজ করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমিরের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘তালাশ’-এর মতো ছবিতে অভিনয় করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করি।

আর সলমান খানের সঙ্গে  আমার জুটির রসায়নের কথা বলার অপেক্ষা রাখে না সেটি দর্শকদের ভালোবাসায় বুঝেছি। সিনে পর্দায় আমার আর সাইফের জুটি ফ্লপ হলেও তা নিয়ে মাথাব্যথা নেই, বাস্তব জীবনে আমার আর সাইফের জুটি দুর্দান্ত হিট।

কারিনার কথায়, শাহরুখ খান তো দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে ছবিতে অভিনয় করে নিজেকে অনেক উচ্চতার আসনে বসাতে পেরেছি। আর সাইফ আলী খান, সে তো আমার ঘরের লোক। সাইফের সঙ্গে পর্দায় জুটি বেঁধে ‘কুরবান’ এবং ‘এজেন্ট বিনোদ’এর মতো অসাধারণ ছবিও করেছি। আসলে বলিউডের চার খানই খুব ভালো অভিনেতা।

বরাবরই ছবির চরিত্র চিত্রায়ণে নিজের আবেগকে কাজে লাগিয়ে অভিনয়কে অন্য মাত্রা দিতে পারদর্শী কারিনা। জানালেন, পরিচালক চরিত্রটাকে যেভাবে দেখতে চান, আমি নিজের উপলব্ধি দিয়ে সেভাবে চরিত্রটাকে সাজাই।

Reneta

চরিত্র ফুটিয়ে তোলার জন্য আলাদা কোনো কিছু করা হয় না কারিনার। তবে শট দেওয়ার আগে নিজের আবেগ দিয়ে চরিত্রটাকে বুঝে নিয়ে চরিত্রে অভিনয় করেন তিনি।

কারিনা বলেন, কাজের প্রতি প্যাশন নিয়েই আমি কাজ করি। শুধু ফিল্ম নয়, জীবনের প্রতিটি কাজই আমি অত্যন্ত আবেগ দিয়ে করি। আর এই আবেগটা আমার প্রতিটি কাজের মধ্যে প্রতিফলিত হয়। যেটা ছবির ক্ষেত্রে দর্শকদেরও ভালো লাগে বলে আমার ধারণা। কাজের প্রতি প্যাশন এবং আবেগই আমাকে এখনো এই ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে।

নিজেই জীবনের সেরা ছবির কথা জানাতে গেলে “চামেলি’ আমার জীবনের সেরা ছবিগুলোর মধ্যে অন্যতম। তারপর ‘ওমকারা’ এবং ‘কুরবান’ ছবিগুলোও আমার খুব প্রিয় ছবি।

তবে বলিউডের মাটিতে নিজের আধিপত্যকে ধরে রাখতে বরাবরই কারিনা কমার্শিয়াল এবং ভিন্ন ধারার ছবির মধ্যে সমন্বয় রেখে কাজ করেন। কারিনা বর্তমানে তার আপকামিং সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরকারিনা কাপুর খাননায়িকাবলিউডশাহরুখসাইফ আলীসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT