চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় দুই পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাকির হোসেন নামের এক কথিত জ্বীনের বাদশাকে আটক করেছে র্যাব।
র্যাব-১১ এর উপ-পরিচালক (কোম্পানী অধিনায়ক) মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, কচুয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রী তার নিজের ও মেয়ের শারীরিক সমস্যা সমাধানের জন্য কথিত জ্বীনের বাদশা জাকির হোসেনের স্ত্রীর মাধ্যমে তার শরণাপন্ন হন। জ্বীন ছাড়ানো ও গুপ্তধন দেয়ার কথা বলে জাকির হোসেন বিভিন্ন সময়ে মোট ৩০ লাখ টাকা আত্মসাত করে।
পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর বোনের পরিবার থেকেও প্রতারণার মাধ্যমে আরো ৫০ লাখ টাকা হাতিয়ে নেয় জাকির হোসেন।
এ ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।







