চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী খুন

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:০৮ পূর্বাহ্ণ ০৫, জুন ২০১৮
অপরাধ
A A

চাঁদপুর শহরের ষোলঘর এলাকার নিজ বাসায় কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শহরের পাকা বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

Banglabid

জানা গেছে, ফেন্সীর স্বামী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম কয়েক বছর আগে আরেকটি বিয়ে করেছেন। তা নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল।

তবে ফেন্সীর স্বামী জহিরুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, ওই সময় তিনি বাসায় ছিলেন না, বাসায় এসে তিনি রুমের দরজা খোলা দেখতে পান আর রুমের মেঝেতে তার স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে লোকজন ছুটে আসে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ইতিমধ্যে হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

Reneta

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সীর দাম্পত্য জীবন ২০ বছরেরও বেশি। তাদের তিন মেয়ের মধ্যে দুজন দেশের বাইরে আরেকজন কুমিল্লা মেডিকেল কলেজে পড়ছে।

চাঁদপুরের ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন শাহিন সুলতানা ফেন্সী। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের মার্কিন ভিসা বাতিল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT