চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলমান কয়েকটি ইস্যুর কারণে অশান্ত চিত্রনায়ক বাপ্পীর মন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় অসহিষ্ণুতার খবর পাওয়া যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা হলেও সাংস্কৃতিক কর্মীরা এগুলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য হুমকি হিসেবে দেখছেন। রাস্তায় নেমে জানাচ্ছেন প্রতিবাদও।

সেই প্রতিবাদে যেন সামিল হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সাম্প্রতিক ইস্যুগুলোর কারণে তার মন অশান্ত বলেও জানিয়েছেন এক ফেসবুক পোস্টে।

ঢাকাই ছবির এই চিত্রনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘ধর্মীয় কোনো ইস্যুতে আগ বাড়িয়ে নাক গলানো আমার কখনো ভালো লাগে না। তবে অশান্ত এই মনটাকে শান্ত করতে কিছু কথা না বলে পারছি না। ধর্ম ব্যক্তিগত ব্যাপার। জন্মসূত্রে পাওয়া নিজের ধর্মের প্রতি বিশ্বাস যেমন ব্যক্তিগত ব্যাপার, পৃথিবীর প্রতিটি মানুষের ধর্মও ঠিক তেমনি তার তার ব্যক্তিগত ব্যাপার।’

চলমান ঘটনাগুলোর কথা উল্লেখ করে বাপ্পী লেখেন বলেন, ‘বর্তমান সময়ে চলমান বেশ কয়েকটি ইস্যু বারবার আমার মনকে অশান্ত করে তুলছে। টিপকাণ্ড, বিজ্ঞান স্যারের কারাবাস, হিজাব পরায় শিক্ষিকা দ্বারা ছাত্রীদের নির্যাতন: এ সবের শেষ কোথায়? কিংবা শুরুটাই বা কীভাবে?

ধর্মের সুন্দর দিক ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ইসলাম মানেই শান্তি, সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায়নি, বৌদ্ধ ধর্মেতো জীব হত্যাই মহাপাপ, আর যিশু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি বাস্তবায়নে। তাহলে আমরা কেনো শান্ত থাকতে পারছি না? আমরা কেনো নিজের ধর্মের বার্তা শুনতে পাচ্ছি না? আমরা কেনো এতো আক্রোশ নিয়ে বসে আছি।’

বাবা-মায়েদের প্রতি অনুরোধ জানিয়ে এই চিত্রনায়ক লেখেন, ‘বাবা-মায়েদের কাছে অনুরোধ, সন্তানকে নিজেদের ধর্ম শেখানোর পাশাপাশি, অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে শেখান। ছোটবেলা থেকেই যদি ভালোবাসার বার্তা পৌঁছে দেন, তবে ভবিষ্যৎ হবে সুন্দর। বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাই না। বাংলাদেশতো ভালোবাসার দেশ। মানুষগুলোর মন হোক ভালোবাসায় পরিপূর্ণ।’

Reneta

বাপ্পী অভিনীত মুক্তি প্রাপ্ত সর্বশেষ ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ‘কুস্তিগিরি’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়চিত্রনায়কধর্মবাপ্পীলিড বিনোদনসংস্কৃতিসাংস্কৃতিকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT