চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলছে আড়ং উৎসব, শনিবার মঞ্চ মাতাবেন জেমস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ৪০ বছরপূর্তি অনুষ্ঠান। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বৃহস্পতিবার মঞ্চ মাতিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়াম মাঠে ৪০টি পায়রা উড়িয়ে ‘আড়ং ফোরটি ইয়ার্স ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র পরিচালক তামারা হাসান আবেদ।

উদ্বোধনী দিনে আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন রুনা লায়লা

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী আড়ংয়ের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, নকশী কাঁথা, জামদানিসহ যে শিল্পের কথা আমরা বলি এসব নির্মানকারীরাই আসল শিল্পী। আড়ং তা যথাযথ ভাবে করে আসছে। আজকে আড়ংয়ের ৪০ বছর উদযাপন হচ্ছে, এটা সহজ কিছু নয়। আমি মনে করি আড়ং তাদের সৃষ্টিশীল কাজের জন্যই একদিন ৪০০ বছর পূর্তি করবে!

আড়ংয়ের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানের তিন দিনই দর্শকের জন্য থাকছে হস্তশিল্প প্রদর্শনীর পাশাপাশি বেশ কয়েকটি কর্মশালা। যেখানে দর্শনার্থীরা সরাসরি কারু ও হস্তশিল্পীদের কাজের সাথে পরিচিত হতে পারবেন। এছাড়াও থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ফ্যাশন শো।

তবে অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ কনসার্ট। প্রথম দিনে আর্মি স্টেডিয়াম মাতিয়েছেন রুনা লায়লা। উৎসবের দ্বিতীয় দিনে আছে ফ্যাশন শো।

তবে দর্শকের জন্য সবচেয়ে আগ্রহের দিন উৎসবের তৃতীয় তথা শেষ দিন সন্ধ্যা। কারণ এদিন আড়ংয়ের মঞ্চে গাইবেন দেশের নামকরা কিছু ব্যান্ড। এরমধ্যে আছে জলের গান, নেমেসিস এবং মিনার। তবে সবার আগ্রহ নগর বাউল জেমস কেন্দ্রিক!

Reneta

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় আড়ং। গত ৪০ বছর ধরে বাংলাদেশের আবহমান ঐতিহ্যের সাথে আধুনিক ফ্যাশনের মেলবন্ধন ঘটিয়ে নিজেকে দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে ব্র‌্যাকের এই অঙ্গ প্রতিষ্ঠানটি। বর্তমানে আড়ংয়ের সঙ্গে সরাসরি কাজ করছেন ৬৫ হাজারেরও বেশি কারু ও হস্তশিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আড়ংআসাদুজ্জামান নূরজেমসনগর বাউলব্র্যাকমিনাররুনা লায়লালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT