চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের অনুসরণে ‘ফার্স্ট হিটলার বস’ কিশোর গ্যাং, অস্ত্রসহ আটক ১৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর উত্তরা থেকে ফার্স্ট হিটলার বস (এফএইচবি) নামের কিশোর গ্যাং গ্রুপের ১৪ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১। এই গ্রুপটি ‘তুফান গ্রুপ’ নামেও পরিচিত।

শনিবার রাত সাড়ে ১১টায় উত্তরার রাজউক অফিসের সামনে থেকে গ্রুপ গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আটক করা হয়।

আটক হওয়া কিশোরেরা হলো- বিশু চন্দ্র শীল, মো. নাঈম মিয়া, মো. ইয়াসিন আরাফাত , আসিফ মাহমুদ, মো. ফরহাদ হোসেন, মো. আল আমিন হোসেন, মো. বিজয়, শাওন হোসেন সিফাত, মো. ইমামুল হাসান মুন্না, মো. তানভীর হাওলাদার, মো. আকাশ মিয়া, মো. মেরাজুল ইসলাম জনি, হযরত আলী ও মো. রাজিব। এসময় তাদের কাছ থেকে একটি এসবিবিএল অস্ত্র ও দুটি ধারালো ছোড়া উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন: বেশ কিছুদিন ধরে উত্তরাসহ আশপাশের এলাকায় কয়েকটি কিশোর গ্যাং গ্রুপের দৌরাত্ব্য দেখা যায়।এই গ্যাং গ্রুপের কাজ হলো এলাকার আধিপত্য বিস্তার, স্কুল কলেজে র‍্যাগিং করা, স্কুল কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন, ছিনতাই, উচ্চ শব্দ করে মটরসাইকেল চালিয়ে জনমনে আতংক সৃষ্টি করা, ছিনতাই, অশ্লীল ভিডিও শেয়ার করাসহ এলাকায় ত্রাস সৃষ্টি করা।

তিনি আরও বলেন, এছাড়াও তারা বিভিন্ন অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজিয়ে এলাকায় পৈশাচিক পরিবেশ তৈরি করে এবং কেউ তাদের বাধা দিতে গেলে শারীরিক নির্যাতনের শিকার হয়। এরা এলাকার নিরীহ ও মেধাবী যুবক ও কিশোরদের চাপে রেখে জোর পূর্বক দলে আসতে বাধ্য করে। গ্যাং ভিত্তিক এদের নিজস্ব লোগো আছে যা দেয়াল লিখন ও ফেসবুকে ব্যবহার করে।

এরা ফেসবুকে এক গ্রুপ অন্য গ্রুপকে হুমকি দিয়ে স্ট্যাটাস দেয় এবং পরস্পরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে থাকে। তারা হ্যাকারের মাধ্যমে অন্য গ্যাংয়ের ফেসবুক আইডি ও গ্রুপ হ্যাক করার চেষ্টা করে। প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গ্রুপ অন্য গ্রুপের সঙ্গে কোন্দলে লিপ্ত হয়। কিশোর গ্যাং গ্রুপের আন্তকোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডে যার প্রমাণ পাওয়া যায়।

Reneta

র‌্যাব-১ এর সিও বলেন, এসব কিশোর গ্যাং এর সদস্যরা পশ্চিমা বিভিন্ন গ্যাং কালচারের উপর নির্মিত চলচ্চিত্র দেখে উৎসাহিত হয় এবং চলচ্চিত্রসমূহের চরিত্রগুলোকে অনুসরণ করে থাকে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি বলেন, তারা এফএইচবি গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা গ্রুপে সদস্য বাড়ানোর কৌশল হিসেবে একটি ‘পিএসবি’ নামক নাচের একাডেমী পরিচালনা করে। এই নাচের একাডেমিতে কম খরচে নাচ শিখানো হয়। আটক বিশু অন্যান্যদের নাচ শেখায়। বিশু নাচের মাস্টার হিসেবে নিজেকে পরিচয় দিলেও আদতে তার নাচের বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। সে শুধু উঠতি বয়সের কিশোদের তাদের গ্রুপে বেশি আকৃষ্ট করার উদ্দেশ্যে এই ড্যান্স ক্লাব পরিচালনা করে।

তাদের গ্রুপে ছাত্র, দিনমজুর, বাস ড্রাইভার, অটো ড্রাইভার-হেল্পার থেকে শুরু করে সকল পেশার উঠতি বয়সের কিশোর আছে। যারা তাদের পিতা-মাতার উদাসীনতার সুযোগ নিয়ে এসব গ্যাং কালচারের সাথে জড়িত হচ্ছে এবং এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর গ্যাং গ্রুপর‌্যাব-১
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT