চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র ছেড়ে গাড়ির ব্যবসায় নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
বিনোদন
A A

৫২ টি বাণিজ্যিক চলচ্চিত্রের পরিচালক শাহাদাৎ হোসেন লিটন চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন। তিনি এখন পুরোদস্তুর ব্যবসায়ী। মনোযোগ ব্যবসাকে ঘিরে। রাজধানীর গুলশান ২ –এ পিংক সিটির ঠিক উল্টো পাশে ‘কিংস রাইডস অটো কালেকশন’ নামের গাড়ির শো-রুম দিয়েছেন নির্মাতা লিটন। সেখানে জাপানি রি-কন্ডিশন ছাড়াও বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি করেন তিনি।

চ্যানেল আই অনলাইনকে একসময়ের হিট এই চিত্রপরিচালক বলেন, সিনেমার বাজার এখন ভালো না। তাই ব্যবসার দিকে পরোপুরি নিজেকে সপে দিয়েছি। আমার বোনের শো-রুম। সে ব্যস্ত থাকে বলে সবটাই আমি দেখাশোনা করি। প্রতিদিন শো-রুমে বসি। শাহাদাৎ হোসেন লিটন বলেন, এখন যারা ছবি বানাচ্ছে বড় প্রতিষ্ঠান থেকে স্পন্সর যোগার করতে পারছে। চার-পাঁচটি স্পন্সর ম্যানেজ করে এরসাথে কিছু টাকা যোগ করে ছবি বানাচ্ছে। ওই ছবি বানিয়ে লোকসানের ভার মাথায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছে।

ওইসব গড়পড়তায় সিনেমা বানাতে চাননা বলেই চলচ্চিত্র নির্মাণ করছেন না বলে জানান শাহাদাৎ হোসেন লিটন। তিনি বলেন, এখন আমার আর ছবি বানাতে ইচ্ছে করে না। কোনো আগ্রহও নেই। কি একটা খারাপ সময়ের মধ্যে চলচ্চিত্র যাচ্ছে সেটা এই অঙ্গনের মানুষরা বুঝতে পারছেন।

তিনি আরো বলেন, আমি যখন নিয়মিত ছবি বানাতাম তখন মানুষের কমিটমেন্ট ঠিক ছিল, এখন সেটা দেখি না। এ জন্য ছবি বানানোর ইচ্ছে আর নেই। যে সম্মানটুকু অর্জন করেছি, সেটা হারাতে চাইনা। আমি ব্যবসা নিয়ে আছি, এখানে ভালো আছি।

শাহাদাৎ হোসেন লিটন বলেন, আমি জীবনে কখনও প্রযোজককে তেল মারিনি। ছবি বানানোর জন্য প্রযোজকের পিছনে ঘুরিনি। বাংলাদেশের একজন প্রযোজকও বলতে পারবে না আমি ছবি বানানোর জন্য তাকে ধর্ণা দিয়েছি। তারাই আমার কাছে এসেছে। ভালো ভালো কাজ উপহার দিতে পেরেছি। সেই সময় এখন আর নেই।

চলচ্চিত্রে শাহাদাৎ হোসেন লিটনের ক্যারিয়ার দীর্ঘ দিনের। চিত্রপরিচালক রানা মাসুদের সহকারি হিসেবে কাজ করেছেন কয়েক বছর। এরপর ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে পূর্ণ চিত্রপরিচালক হিসেবে তার অভিষেক হয় চিত্রপুরীতে। একে একে শাহাদাৎ হোসেন লিটন নির্মাণ করেছেন ৫২ টি সিনেমা। তার ভাষায়, ‘ ৫২ ছবির মধ্যে ৪৪ টি সিনেমা ব্যবসা সফল।’

Reneta

শুধু তাই নয়, ৫২ টি সিনেমার মধ্যে শাহাদাৎ হোসেন লিটনের নির্মাণে ২৩ টি সিনেমার নায়ক শাকিব খান। আজকে তার অবস্থান শীর্ষে থাকার নেপথ্যে শাহাদাৎ হোসেন লিটনের অবদান কম নয়! বিশেষ করে এই নির্মাতার কাবিন নামা, তুমি স্বপ্ন তুমি সাধনা, মিয়া বাড়ির চাকর, প্রেমে পড়েছি, বলো না কবুল, তোমাকে বউ বানাবো, টাকার চেয়ে প্রেম বড় ইত্যাদি ছবিগুলো ছিল সুপারহিট। সবগুলো ছবির নায়ক ছিলেন শাকিব খান।

সর্বশেষ শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ছবি মুক্তি পায় গেল বছর। ওই ছবির নায়কও ছিলেন শাকিব। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেন বুবলী। ছবিটি খুব একটা ব্যবসা সফলতার মুখ দেখেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT