চট্টগ্রামের মহানগরের জিইসি মোড়ের সেন্টার প্লাজায় এক ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫০টিরও বেশি কাপড়ের দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার সকালে মার্কেটের তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও চন্দনপুরা থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় মোহাম্মদ হাসান নামে একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, পুড়ে যাওয়া টেইলারের দোকানগুলোর বেশিরভাগই ছিলো ঈদের জন্য অর্ডারের কাপড়।







