চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামকে হারিয়ে বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন খুলনা

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৫৬ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের শিরোপা জিতেছে জেমকন খুলনা। জয় হয়েছে অভিজ্ঞতারই। মাহমুদউল্লাহ-মাশরাফীদের কাছে শিরোপার লড়াইয়ে হারতে হল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা সৌম্য-লিটন-মিঠুনদের।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে থামে দেড়শ ছুঁয়ে। বিফলে গেছে টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটি পাওয়া সৈকত আলীর ইনিংসটি। ডানহাতি ব্যাটসম্যান ৪৫ বলে চার ছক্কায় করেন ৫৩ রান।

খুলনা-১৫৫/৭ (২০ ওভার), চট্টগ্রাম-১৫০/৬ (২০ ওভার)

লিটন দাস ও শামসুর রহমান শুভ সমান ২৩ রান করে যান। মোসাদ্দেক হোসেন সৈকত ১৯ ও সৌম্য সরকার করেন ১২ রান।

শহিদুল ইসলাম নেন দুটি উইকেট। শেষ ওভারে ১৬ রান ডিফেন্ড করেন এ পেসার। একটি করে উইকেট নিয়েছেন শুভাগত হোম, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

ফাইনালের মঞ্চে জ্বলে উঠতে পারেননি সৌম্য। দুর্ভাগ্য লিটনের। উইকেটে থিতু হওয়ার পর হন রানআউট। দুই ওপেনার টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত করলেও ট্রফির লড়াইয়ে আলো ছড়াতে পারেননি। সৈকত আলীর একার লড়াই কাজে আসেনি শেষঅবধি।

Reneta

টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ১৫৫ রানের সংগ্রহ গড়েছিল খুলনা। ৭০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। হন ম্যান অব দ্য ফাইনাল। তার ৪৮ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছয়ের মার।

ওপেনিংয়ে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। আরিফুল হক ২১ ও শুভাগত হোম করেন ১৫ রান। বাকি কেউই ছুঁতে পারেননি দুঅঙ্ক। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে খুলনা।

নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনামাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT