চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল আমার কাছে বরাবরই বিশেষ একটি নাম: জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ ঘোষণার পর ফের এই নামটি এখন সবার মুখে। কারণ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ঘোষিত হয়েছে তার নামটি। এমন ঘোষণার পর পরই বন্ধু বান্ধুব ও শোবিজ অঙ্গনের মানুষের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। সেই কাতারে শামিল হলেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

২০১৬ সালে অমিতাভ রেজার আয়নাবাজি চলচ্চিত্রে অনবদ্ধ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। গত ৫ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের এক গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর এরপর থেকেই সহকর্মী ও বন্ধু বান্ধবের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েই যাচ্ছেন চঞ্চল। তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসানও।

অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে সব সময় বিশেষ ভাবেন জানিয়ে জয়া আহসান বলেন: একজন অভিনয়শিল্পীর জন্য আমাদের দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনেক বেশি গুরুত্ব বহন করে। এবার চঞ্চল চৌধুরী সেই গুরুত্বপূর্ণ পুরস্কারটি ২য় বারের মত অর্জন করলেন। চঞ্চল আমার কাছে বরাবর-ই বিশেষ একটি নাম।

সম্প্রতি সরকারি অনুদানে নির্মিতব্য জয়া আহসানের প্রযোজনায় হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে ‘দেবী’ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন চঞ্চল। ছবিতে চঞ্চলের বিপরীতে অভিনয় করেছেন জয়া আহসান নিজেও। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া আরো বলেন: চঞ্চল চঞ্চল আমার দেবী’র ‘মিসির আলি’। কাজ করতে গিয়ে দেখেছি একটি চরিত্রের কাছে, একটি চলচ্চিত্রের কাছে চঞ্চল কতটা আত্মসমর্পণ করতে পারে। চঞ্চল, আপনাকে অভিনন্দন। আমি নিশ্চিত, এরকম আরো অনেক সম্মাননা আপনার জন্য অপেক্ষা করছে।

শুধু চঞ্চল চৌধুরীকে নয়, জয়া আহসান শুভেচ্ছা জানিয়েছেন তার প্রযোজনায় ‘দেবী’ ছবির নির্মাতা অনম বিশ্বাসকেও। কারণ ‘আয়নাবাজী’র চিত্রনাট্যের জন্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনিও। অনম বিশ্বাসকে উদ্দেশ্যে করে জয়া বলেন: অনম বিশ্বাস একজন নিভৃতচারী সৃষ্টিশীল মানুষ। তার মত পর্দার পেছনের মেধাবী একজন চিত্রনাট্যকার বিভাগে রাষ্ট্রীয় পুরস্কার পেতে যাচ্ছে। অসাধারণ!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসঅমিতাভ রেজাআয়নাবাজিচঞ্চল চৌধুরীজয়া আহসানদেবী
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT