চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকবাজার ট্র্যাজেডি: তারকাদের শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

রাজধানীর চকবাজারের শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাষা আন্দোলনের এই দিনে মর্মান্তিক এই অগ্নিকাণ্ড শোকের সাগরে ভাসিয়ে দিচ্ছে আগুনে পুড়ে যাওয়া স্বজনদের। এই অগ্নিকাণ্ডের শোক ছুঁয়ে যাচ্ছে সর্বস্তরের মানুষদের। ছুঁয়ে গেছে শোবিজের তারকাদের হৃদয়ও:

দেশসেরা চিত্রনায়ক শাকিব খান শোক প্রকাশ করে তার অফিসিয়াল ফ্যান পেজে লিখেছেন, ঢাকার চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইলো। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

চিত্রনায়ক আরিফিন শুভ একটি ছবি শেয়ার করে লিখেছেন, আমরা স্বব্ধ, আমরা শোকাহত।

জালালের গল্প’ খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন ফেসবুকে লিখেন, প্রাইভেট কার বা সিএনজি-তে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করে হাজার হাজার জীবন্ত বোমা নিয়ে আমরা ঘোরাফেরা করছি দিব্বি। নিচতলায় ক্যামিকেলের গোডাউন ভাড়া দিয়ে সংসার পরিজন নিয়ে আরামে ঘুমাচ্ছি দিনের পর দিন। প্রতিটি এলাকায় রাস্তার মোড়ে মোড়ে কোন রকম নিরাপত্তা ছাড়াই জীবন্ত বোমার সিলিন্ডারে রান্না হচ্ছে বছরের পর বছর। জনগণ নিজের ব্যক্তি স্বার্থে এই সব ক্ষুদ্র জাগতিক লাভের আশা ছাড়বেনা। কিন্তু সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগগুলোর অনতিবিলম্বে সকল ধরনের গ্যাস সিলিন্ডার আর আবাসিক ভবন থাকা ক্যামিকেলের গোডাউনের অবস্থান সনাক্ত করে এর নিরাপত্তা বিধানে শক্ত পলিসি তৈরি করতে হবে। নতুবা নিমতলি বা চকবাজার এই রকম আরও শত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

সংগীতশিল্পী পিন্টু ঘোষ শোক প্রকাশ করে বলেন, এতগুলো তাজা প্রাণ পুড়ে নিঃশেষ। শোকের ভাষা হারিয়ে গেছে। তাদের আত্মার শান্তি কামনা করছি।

চিত্রনায়ক সাইমন সাদিক একাধিক অগ্নিকাণ্ডের ছবি পোস্ট করে তার ফেসবুকে লিখেছেন, আমরা যদি একটু সচেতন হতাম তাহলে হয়তো শোকের মিছিল এতো বড় হতো না। যার যায় একমাত্র সে জানে সজন হারানোর যন্ত্রনা কত বেদনার! ভাষার দিনে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাদের পরিবার কে এই ভয়াবহ শোক সহ্য করার শক্তি দান করুন।

Reneta

চিত্রনায়ক নিরব লিখেছেন, ভাষার দিনে ভাষা হারিয়ে ভাষাহীন আমি। চিত্রনায়িকা কেয়া শোক প্রকাশ করে লিখেছেন, চকবাজার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে অনেক নিরীহ প্রাণ। বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকে ডোবা পরিবারের জন্য রইলো সমবেদনা।

লাক্সতারকা উর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, এ মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। সবার কাছে অনুরোধ করছি।

অভিনেত্রী শানৈরী দেবী শানু লিখেন, এমন লাশের মিছিল তো চাই নি। জীবন পোড়া গন্ধে ভারী হয়ে আছে একুশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে পোড়া শোকের গন্ধে হয়ত জীবন আবার চলবে নতুন কোন ছন্দে!আহারে জীবন!

চলচ্চিত্র অভিনেতা সান আরাফ লিখেছেন, চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাদের তুমি স্বর্গবাসী করো, আমিন। অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, আমরা শোকাহত।

নৃত্যশিল্পী ও অভিনেত্রী সিনথিয়া ইয়াসমিন লিখেছেন, নিমতলী ট্রাজেডি, রানা প্লাজা ট্রাজেডি, চকবাজার ট্রাজেডি। আর কত ট্রাজেডি দরকার সচেতন এবং সাবধান হওয়ার জন্য। আল্লাহ এমন মৃত্যু আপনি আমার শত্রুকেও দিয়েন না। এমন মৃত্যু মেনে নেওয়া যায়না। এই কষ্ট এই আর্তনাদ সহ্য করার মতোনা। আল্লাহ রক্ষা করার মালিক আপনি, আপনি রহম করেন আমাদের উপর। সকল বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ আপনি মৃতের স্বজনদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনচকবাজারজালালের গল্পলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT