চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ ও অনৈতিক সুবিধা না নেওয়ায় খুন হন প্রকৌশলী দেলোয়ার

ফজলুল হক মোড়লফজলুল হক মোড়ল
৬:১৫ অপরাহ্ণ ৩১, মে ২০২০
- সেমি লিড, গাজীপুর, জনপদ
A A

ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা না নেওয়া এবং পদ পদবী নিয়ে দ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে।

দেলোয়ার হোসেনের সহকর্মী সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এ ঘটনায় দেলোয়ার হোসেনের সহকর্মী সহকারী প্রকৌশলী আনিসুর রহমান সেলিমকে আটক করলে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী খাদিজা আক্তার অভিযোগ করেছেন, ঠিকাদারদের শতকোটি টাকার ফাইল আটকে রাখার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার স্বামীকে।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দেলোয়ার ছিলেন একজন সৎ কর্মকর্তা। গাজীপুর সিটি করপোরেশন থেকে তাকে প্রায় ছয় মাস (সেপ্টেম্বর-জানুয়ারি) ওএসডি করে রাখা হয়। এরপর তাকে বদলি করা হয় কোনাবাড়ী অঞ্চলে।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চল অফিস সূত্রে জানা যায়, এ অঞ্চলের ঠিকাদারদের কাজের পাওনা শতকোটি টাকার একাধিক ফাইল আটকা রয়েছে। এসব ফাইল তদন্ত করে ঠিকাদারি কাজে গাফিলতি পেয়েছে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা। ফাইলগুলো প্রকৌশলী দেলোয়ার হোসেনের টেবিলে আটকা পড়ে ছিল।

Reneta

ঠিকাদারদের একটি চক্র ফাইলে ছাড়পত্র দেওয়ার জন্য তার কাছে বেশ কয়েকবার তদবির করেন। ঘুষ দেওয়ার প্রস্তাবও তাকে দেওয়া হয়। কিন্তু দেলোয়ার কোনো অবস্থাতেই ঘুষ নেবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে প্রকৌশলী দেলোয়ারের সঙ্গে ঠিকাদারদের প্রকাশ্যে বিরোধ শুরু হয়।

স্থানীয় কাউন্সিলর মো. সেলিম রহমান বলেন, তিনি ভদ্রলোক ছিলেন। যতোটুকু জানা যায় ঠিকাদারদের কাছ থেকে কোন সুবিধা বঞ্চিত হওয়া এবং পদপদবী নিয়ে দ্বন্দের কারণে এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে আসামিরা।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঠিকাদারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার আশ্রয়-প্রশ্রয় না পাওয়া থেকে এ হত্যাকাণ্ড হতে পারে। আসামিরা আদালতে জাবানবন্দি দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউই যেন রেহাই না পায়।

হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম। বলেন: প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ পরিচালনা করা হোক, যাতে জড়িতদের মধ্যে কেউই আইনের ফাঁকে বেরিয়ে যেতে না পারে।

গত ১১ মে সকালে মিরপুরের বাসা থেকে দেলোয়ারকে আনতে গাজীপুর সিটি করপোরেশন অফিস থেকে নিয়মিত পাঠানো গাড়ি না গিয়ে অন্য একটি গাড়িটি যায়। ওই গাড়িতে করে দেলোয়ার গাজীপুরের কোনাবাড়ি অফিসের উদ্দেশে রওনা হলেও শেষ পযন্ত আর অফিসে পৌঁছতে পারেননি। ওই দিন দুপুরে রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ীর বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ মে ডিএমপি‘র তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সেলিম হোসেন, গাড়িচালক হাবিব ও ভাড়াটে খুনি শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রকৌশলী হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৯৮৬-৮৭ ব্যাচের এ্যালামনাই শিক্ষার্থীদের সংগঠন ফোরাম-৮৬।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT