চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনার, ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন ২১৬ রানের জুটি। চেপে বসে থাকলেন বাংলাদেশ বোলারদের উপর। জাগালেন জয়ের সম্ভাবনাও। বোনারকে ৮৬ রানে এলবি করে জুটি ভাঙলেন তাইজুল। পরের আঘাত নাঈমের, বোল্ড করলেন ব্লেকউডকে। ঘুরে ঘুরে দাঁড়াল টাইগাররা।

চতুর্থ দিন বিকেলে ঝটপট ৩ উইকেট তুলে মেহেদী হাসান মিরাজ যে আশার সঞ্চার করেছিলেন, শেষদিনে দুই সেশন উইকেটশূন্য থেকে মাঠে বিমর্ষ হয়ে পড়েছিল স্বাগতিকরা। বিপরীতে ক্যারিবীয়রা দেখতে পাচ্ছে জয়ের স্বপ্ন!

সকালের সেশনে টাইগারদের ক্যাচের সুযোগ হাতছাড়া হয়েছে। নিশ্চিত সাফল্যের রিভিউও নেয়নি। সেসব কাজে লাগিয়ে সাফল্য তুলতে থাকে সফরকারীরা। যে গতিপথ পাল্টে দেয়ার রাস্তা দেখালেন তাইজুল-নাঈম।

৩৯৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ রোববার ২৯৪ রানে গেছে ৫ উইকেট হারিয়ে। জিততে আরও ১০১ রান চাই সফরকারীদের, হাতে অক্ষত ৫ উইকেট। খেলা বাকি আছে ২৫ ওভার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ উইকেটে ১১০ রানে পঞ্চম দিনের শুরু করা উইন্ডিজ কাইল মেয়ার্স ও এনক্রুমা বোনারের ২১৬ রানের চতুর্থ উইকেট জুটিতে ত্রাস ছড়ায়।

মেয়ার্স ও বোনার, প্রথমজনের বয়স ৩০-এর কাছাকাছি, পরেরজন ত্রিশ পেরিয়েছেন। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত দুজনই। অভিষেকেই ত্রাতা তারা। মেয়ার্স তুলেছেন সেঞ্চুরি, অপরাজিত ১২৯ রানের প্রতিরোধ নামের পাশে। এনক্রুমা ফিরে গেছেন ৮৬ রানে।

Reneta

সকালের সেশনে সাফল্যের তিন সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। মেয়ার্স তখন ৪৭ রানে, তাইজুলের বলে এলবির আবেদনে সাড়া দেননি আম্পায়ার। টিভি রিপ্লে বলছে রিভিউ নিলেই মিলত সাফল্য।

দুই রান পর মেয়ার্স জীবন পান স্লিপে। মিরাজের বলে ক্যাচ নিতে ব্যর্থ শান্ত। বোনার ২৫ রানে থাকার সময় নাঈমের বল আঘাত হেনেছিল তার প্যাডে, রিভিউ নিলে এবারও সাফল্য পেত বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টতাইজুলনাঈমমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT