যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে নিজের বাসায় পড়ে গিয়ে ঘাড়ের হাড় ভেঙ্গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাকে মেইনের পোর্টল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বুশের অবস্থা এখন স্থিতিশীল বলে এক টুইটবার্তায় জানিয়েছেন তার মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ। তাকে বেশিদিন হাসপাতালে থাকতে হবে না বলেও জানান তিনি।
৯১ বছর বয়সী জর্জ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট এবং দেশটির জীবিত সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বয়স্ক।






