চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠেও বড় ব্যবধানে হারলো ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ পূর্বাহ্ণ ২৪, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

জেমস ম্যাডিসনের দুই গোল, পেদ্রোপোরো ও ব্রেনান জনসনের একটি করে গোলে টটেনহ্যাম হটস্পারের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। অক্টোবরে ইংলিশ ফুটবল লিগে টটেনহ্যামের কাছে হার দিয়ে শুরুর পর লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সবমিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারলো সিটিজেনরা। এ হারে শীর্ষে থাকা লিভারপুলের সাথে দূরত্ব বাড়লো পাঁচ পয়েন্টের।

টটেনহ্যামের পর লিগে বোরনমাউথ, ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের হয়ে আবারও টটেনহ্যামের কাছে হেরেছে দলটি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং সিপির কাছেও হারে আর্লিং হালান্ডরা।

ইতিহাদে আক্রমণের পসরা সাঁজিয়েছিল। সিটির একের পর এক আক্রমণ রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার ও গোলরক্ষক ডিক্যারিও। ১৩ মিনিটে সিটি প্রথম গোল হজম করার পর পুরোটা সময় ব্যস্ত থাকতে হয়েছে স্পার গোলকিপারকে।

এর মাঝে দুটি কাউন্টার অ্যাটাকে আরও দুই গোল হজম করে বসে সিটি। ম্যাডিসনের প্রথম দুই গোলের পর ৫২ মিনিটে পেদ্রো পোরো ও ৯৩ মিনিটে ব্রেনান জনসন গোল করেন। ৫৯ শতাংশ বল দখল ও ২৩ শট নিয়েও জাল দেখা পায়নি বার্নাড সিলভা, কেভিন ডি ব্রুইনা বা ফিল ফোডেন। হটস্পারের ৯ শটের চারটিতে গোলের দেখা পেয়েছে।

এ হারে ১১ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুল থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। ২২ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Arsenal ম্যানচেস্টার সিটিChelseaManchester CityTottenhamআর্সেনালচেলসিটটেনহ্যামব্রাইটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT