চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ওঠা যাচ্ছে না বাসে

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৭:২৯ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীতে গণপরিহন সংকট নতুন নয়। কিন্তু সোমবার বিকেলে সে সংকট এতটাই প্রকট হয় যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত রুটের বাসে উঠতে পারছিলেন না সাধারণ যাত্রীরা।

ইফতারকে সামনে রেখে কাজ শেষে ঘরে ফেরার সময় চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। অসহায়ের মত তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন বাস স্টপেজে। স্বাভাবিকের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম থাকায় যখনই বাস আসছিল তাতে ঠেলাঠেলি করে পুরুষ যাত্রীরা উঠতে পারলেও চরম ভোগান্তিতে পড়ে নারী ও শিশুদের। তবে প্রাইভেটকারের সংখ্যা বেশি হওয়ায় রাস্তায় ঠিকই জটের সৃষ্টি হতে দেখা যায়।

শাহবাগ মোড়ে দেখা যায় মিরপুর, উত্তরা, গাবতলীগামী শত শত যাত্রী রাস্তায় অপেক্ষা করছেন। কিন্তু যাত্রীর তুলনায় বাসের সংখ্যা খুবই অপ্রতুল। তাই যখনই বাস আসছে তাতে হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছেন সবাই। কিন্তু ব্যর্থ হচ্ছেন অনেকেই।

বিকেল চারটার দিকে শাহবাগে মীরপুরগামী একজন চাকরিজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রায় ঘণ্টাখানেক যাবত বাসের জন্য অপেক্ষা করছি কিন্তু উঠতে পারছি না। অফিস থেকে বের হয়েছি আরও এক ঘণ্টা আগে কিন্তু বাসই ধরতে পারছি না। জানি না বাসায় গিয়ে ইফতার করতে পারব কি না।

কাওরানবাজার মোড়েও দেখা যায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বেশিরভাগ বাসই আগে থেকে যাত্রী বোঝাই হয়ে আসায় উঠতে পারছেন অনেকেই। জোর করে উঠতে চাওয়ায় বাসের কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়াতে দেখা যায় যাত্রীদের।

ফার্মগেটের অবস্থা ছিল আরও ভয়াবহ। নারী, শিশু, ‍বৃদ্ধসহ শতশত যাত্রীকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফার্মগেটে বেশিরভাগ গণপরিবহনের স্টপেজ থাকায় প্রায় সব বাসই এখানে থামে। কিন্তু যত সংখ্যক যাত্রী বাস থেকে নামে অপেক্ষায় থাকা যাত্রীদের সংখ্যা তার কয়েকগুন। তাই বাসে উঠতে পারেননি অনেকেই।

Reneta

উত্তরাগামী একজন কর্মজীবী নারী চ্যানেল আই অনলাইনকে বলেন: কাজ শেষ করে এখানে(ফার্মগেট) এসে দাঁড়িয়েছে তাও ঘণ্টার ওপরে। বাসের সংখ্যা এমনিতেই কম। তারপরেও যে দুই একটা বাস আসছে ঠেলাঠেলি করে তাতে উঠতে পারছি না। তাই দাঁড়িয়ে থাকা ছাড়া আর উপায় কী!

বিভিন্ন স্টপেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকায় রাস্তায় যানজট সৃষ্টি হয়। বিকেল তিনটার পরে অফিসগুলো ছুটি হওয়ায় সৃষ্টি হয় গণপরিবহন সংকট। তাই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহন সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT