ছুটি কাটাতে গ্রিসে গেছেন রোনালদো। সেখানে গেছেন জুভেন্টাসের চেয়ারম্যান আন্দ্রে অ্যাঙ্গেলি। ইতালিয়ান পত্রিকা জানাচ্ছে, সেখানেই দুপক্ষের সব আলোচনা চূড়ান্ত হতে পারে।
জুভেন্টাস চেয়ারম্যানের গ্রিসে যাওয়ার খবর ইতালিতে রীতিমতো আলোড়ন তুলেছে। গ্রিসে সময় কাটানো তার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ইতালির প্রভাবশালী সংবাদ মাধ্যম লা গাজেত্তা জানাচ্ছে, মঙ্গলবার কিংবা বুধবারের ভেতর রোনালদোর জুভেন্টাস যাত্রার চূড়ান্ত খবর আসতে পারে।
রোনালদোর ‘রিলিজ ক্লজ’ ১০০০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১২০ মিলিয়ন ইউরো করার পরই জুভেন্টাস রোনালদোকে পেতে উঠেপড়ে লাগে।
কয়েকদিন আগে খবর আসে, রোনালদোর জন্য জুভেন্টাসকে দিতে হবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৬ মিলিয়ন ইউএস ডলার। ২০২২ সাল পর্যন্ত চুক্তি হবে। তাতে রোনালদোর জন্য বার্ষিক বেতন থাকবে ৩০ মিলিয়ন ইউরো!







