চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রানাইটেও সাকিবের আগ্রাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলিং মেশিনে এমনিতেই গতি বেশি থাকে। সাকিব আল হাসান চাইলেন নিজেকে আরও কঠিন পরীক্ষায় ফেলতে। শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে গ্রানাইটের ওপর বলের গতি বাড়িয়ে নিলেন। ব্যাটিং অনুশীলনের জন্য। এখানেও দেখালেন দুর্দান্ত আগ্রাসন।

কোমর সমান উচ্চতার বল একটিও ছাড়েননি সাকিব। সামনের পায়ে ভর করে লং অফ, লং অন দিয়ে মেরেছেন একের পর এক ওভার বাউন্ডারি। সাজান বড় শটের পসরা। বাউন্সারেও চেষ্টা করেছেন বাউন্ডারি হাঁকাতে।

নির্বাসন কাটিয়ে ফেরা সাকিবের এমন রূপ দেখে মুগ্ধ সবাই। উপস্থিত ক্রীড়া সাংবাদিকদের অনেকেই বলাবলি করছিলেন, ব্যাটসম্যান সাকিব ফিরেছেন আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে।

অধিকাংশ বলই লেগেছে ব্যাটের সুইটপার্টে। ব্যাটের সঙ্গে বলের মিতালির পর আওয়াজ যেন সুর ছড়াচ্ছিল স্টেডিয়াম প্রাঙ্গণে! ২০ মিনিটের ছোট্ট সেশন। টি-টুয়েন্টি টুর্নামেন্টের আগে সাকিবরে প্রস্তুতি তাতেও আদর্শই বলা যায়।

বিদেশ সফর থাকলে সাধারণত বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেটে গ্রানাইট বসিয়ে অনুশীলন করেন। গ্রানাইটে বল পড়লে সেটির উচ্চতা বেশি থাকে। দেশের বাইরের বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এই পদ্ধতিতে অনুশীলন খুবই সহায়ক।

Reneta

অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিদেশের মাটিতে খেলা নেই। করোনা বিরতি কাটিয়ে আসছে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ। সেটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। সাকিব এখন নিজেকে প্রস্তুত করছেন ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাপের জন্য। ২৪ নভেম্বর যেটি মাঠে গড়াবে।

এক বছরের নিষেধাজ্ঞা শেষে অনুশীলনে ফেরা সাকিব দ্বিতীয় দিনে মিরপুরে হাজির হন সকাল ১০টায়। শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোর সংলগ্ন আউটার মাঠের নেটে অন্তত একঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন।

পরে মূল মাঠে এসে বোলিং মেশিন ও গ্রানাইটে করেন ২০ মিনিটের একটি সেশন। যেভাবে আগ্রাসন চালিয়েছেন, দেখে মনেই হয়নি কিছুক্ষণ আগেও নেটে ঘণ্টাখানেক খেলে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসিন আরাফাতের বল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনাপ্লেয়ার্স ড্রাফটফরচুন বরিশালবঙ্গবন্ধু টি-২০ কাপবিসিবিবেক্সিমকো ঢাকামিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

এপ্রিল ২৪, ২০২৬

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থাকলেও তেল সংগ্রহে ভোগান্তি কমেছে

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়ে ৫৬ শতাংশ ভোটার সন্দিহান

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT