চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সরবরাহে সমস্যায় ভোগান্তির দায় কার?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৮ অপরাহ্ন ১৭, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ ও মিরপুর এলাকাসহ পাশ্ববর্তী আশুলিয়া, সাভার, আমিনবাজার ও গাবতলী এলাকায় মানুষের চরম ভোগান্তি দেখা গেছে শনিবার থেকে। গ্যাস সংকটের কারণে খাবারের দোকানে দেখা গেছে ক্ষুধার্ত মানুষের দীর্ঘ লাইন।

শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশুলিয়া ও আমিনবাজার সি‌জিএস প্ল্যান্ট হতে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও গত ৩৬ ঘণ্টায় গ্যাস আসেনি। এতেই বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ। ইতোমধ্যে অবশ্য কিছু এলাকায় গ্যাস আসতে শুরু করেছে।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সকাল থেকে গ্যাস না থাকায় অধিকাংশ বাসায় কোনো রান্নাবান্না হয়নি। আর যাদের বাসার আশপাশে কোনো খাবারের দোকান নেই, তারা বাচ্চাকাচ্চা নিয়ে চরম ভোগান্তিতে আছেন। অনেককেই সকালে কলা-রুটি খেয়ে অফিসে আসতে হয়েছে আর বাচ্চাদের টিফিন ছাড়াই স্কুলে পাঠাতে হয়েছে।

প্রায় একই অবস্থা হয়েছে চট্টগ্রামেও। চট্টগ্রামের হালিশহর এলাকায় গ্যাসের প্রধান লাইন কেটে যাওয়ায় নগরের অধিকাংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এই কারণে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

২৪ ঘণ্টার কথা বলে রাজধানীর একাংশে ৩৬ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ করতে না পারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম ব্যর্থতা বলেই আমরা মনে করি। গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানগুলোর কাছে এমনটা কখনোই কাম্য নয়।

অবশ্য গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল মামুদ এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ত্রুটি মেরামতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। কিন্তু পরবর্তীতে তার দেওয়া সময়ের মধ্যেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

Reneta

এমন পরিস্থিতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে সাধারণ মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাসগ্যাস সংকটতিতাস গ্যাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT