চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলদের পেলেই জ্বলে ওঠেন মেহেদী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রথম ম্যাচের দেখায় প্রথম ওভারেই ক্রিস গেইলের উইকেট পেয়ে যেতে পারতেন মেহেদী হাসান। আম্পায়ারের ভুলে এলবিডব্লিউ থেকে সেদফা বেঁচে যান ক্যারিবীয় ব্যাটিংদানব। উইকেটবঞ্চিত হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফস্পিনার। বিপিএলে প্রথম দেখায় গেইলের উইকেট না পেয়ে পরে আফসোসের কথাই শুনিয়েছিলেন ২২ বছরের এই তরুণ। তবে ফিরতি দেখায় প্রথম বলেই সেই আক্ষেপ পূরণ করেছেন, শনিবার গেইলকে বোল্ড করেছেন মেহেদী।

শুরুর সেই ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্সও। মেহেদী আরও তিন উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন রাইডার্সদের ইনিংস। টস হেরে আগে ব্যাট করা মাশরাফীর দল তুলতে পেরেছে মাত্র ৯৭ রান। ইনিংসের ১৭ বল বাকি থাকতেই সব উইকেট হারায় তারা।

৪ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট পকেটে পুড়েছেন মেহেদী। গেইলকে ফেরানোর পর জিয়াউর রহমানকে সাজঘরে পাঠান খুলনার এ তরুণ। পরে পান ম্যাককালামের উইকেট। হাল ধরার চেষ্টা ছিলেন কিউই ব্যাটসম্যান। টার্নিং এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন মেহেদী, ৩১ বলে ২৪ রানের সংগ্রামী ইনিংসটি থেমে যায়।

রংপুরের ইনিংসে সর্বোচ্চ স্কোরার ম্যাককালামই। প্রথম দেখার মতো এবারও ম্যাককালামকে বোল্ড করলেন মেহেদী। অফস্পিনে তার চতুর্থ শিকার নাহিদুল।

এদিন উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন বিপিএলে অভিষিক্ত আফগান অফস্পিনার মুজির জাদরান। কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল নতুন বল তুলে দেন ১৬ বছরের তরুণের হাতে। রান আটকে শুরু থেকেই চাপে রাখেন রংপুরের ব্যাটসম্যানদের। অন্যপ্রান্তে টপাটপ উইকেট ফেলে যান মেহেদী। মুজিবার ৪ ওভারে দেন মাত্র ১৭ রান।

পরিবর্তিত বোলার হিসেবে এসে প্রথম বলেই উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিনও। দারুণ এক ডেলিভারিতে উইকেটে থিতু হয়ে যাওয়া মোহাম্মদ মিঠুনকে (১৭) ফেরান। ডানহাতি পেসার পরে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ইয়র্কারে বোল্ড করেন রংপুরের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। পরেও ওভারে সোহাগ গাজীকে বোল্ড করেন একই ধরনের ডেলিভারিতে। সব মিলিয়ে ৩ ওভারে ২২ রানে ৩ উইকেট সাইফউদ্দিনের।

Reneta

৪ ওভারে মাত্র ১৫ রান দেয়া হাসান আলী ফেরান চামারা কাপুগেদারাকে। শেষ পেরেকটি ঠোকেন আল-আমিন হোসেন। শ্রীলঙ্কান ক্রিকেটার শুরু উদানাকে বোল্ড করেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তান সিরিজের আগে বিসিএল খেলবেন লিটন-শান্তরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

স্ট্রেইটস টাইমসে ধনকুবেরকে নিয়ে যে সংবাদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT