চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহিনীর রান্না ঘরকে মনের মতো গুছিয়ে দিবে তীর

তামান্না তামিম তামান্না তামিম
৪:০৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৭
বিনোদন, স্বাস্থ্য
A A
তীর অ্যাডভান্স কিচেন

গৃহীনিকে চেনা যায়, নাকি তার ‘কিচেন’ দেখেই। যে রাধে,সে চুলও বাঁধে। বাঙালির গৃহিনীর দিনের অনেকটা সময় কাটে এই হোঁশেলেই। আর তাই নিজের কিচেনটাকে পরিপাটি করে সাজানো চাই। আর রান্নাঘরেও শোভা পাক নান্দনিকতার ছোঁয়া। তাই গৃহিনীর রান্না ঘরটিকে মনের মতো গুছিয়ে দিতে এই বছর প্রথম বারের মতো শুরু হতে যাচ্ছে কিচেন বিষয়ক রেনোভেশন রিয়েলিটি শো ‘তীর অ্যাডভান্স কিচেন’।

সিটি গ্রুপ এবং সিস্টেম আর্কিটেডের যৌথ পরিচালনায় এবং চ্যানেল আইয়ের সম্প্রচারের মধ্য দিয়ে এই প্রতিযোগিতাটি টিভি পর্দায়ও দেখা যাবে।

এ উপলক্ষে সোমবার চ্যানেল আই ছাদ বারান্দায় আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোহাম্মদ, সিস্টেম আর্কিটেড এর প্রধান ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, উপস্থাপক ও অভিনেত্রী নাবিলা এবং চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয় ‘তীর অ্যাডভান্স কিচেন’ প্রতিযোগিতা শীর্ষক এ আয়োজনে বাংলাদেশের যে কোন নাগরিক অংশ নিতে পারবেন। এ সময় প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন সিটি গ্রুপের শোয়াব মোহাম্মদ। তিনি বলেন, প্রাথমিক অবস্থায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে সারাদেশ থেকে ২৫ টির মতো কিচেন বাছাই করা হবে, এবং এর মধ্য থেকে ১০ টি কিচেনকে রেনোভেশন করা হবে।

এই আয়োজন সম্পর্কে সিস্টেম আর্কিটেডের স্থপতি এনামুল করিম নির্ঝর বলেন, পরিবারের স্বাস্থ্য ও চর্চার জন্য কিচেনের বিন্যাস দরকার। তাই আমরা এমন ১০ টি পুরনো কিচেনকে রুপান্তর করব। একটা আধুনিক অ্যাডভান্স কিচেন নিশ্চিত করে হেলথ, হাইজিন, এক্সিলেন্সের সচেতনতার ওপর। এই বিষয়টি মাথায় রেখেই করা হবে অনুষ্ঠানটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়,১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এতে বাড়ীর মালিকের অনুমতি নিয়ে ভাড়াটিরাও অংশ গ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগীতার অংশ নিতে কোন রান্নার ছবি বা রেসিপি পাঠাতে হবে না। আগ্রহীরা তাদের কিচেন নিয়ে গল্প এবং কিচেনের ছবির এবং কেন কিচেন রুপান্তর করতে চান এর উপর ভিত্তি করে বাছাই হবে।

Reneta

ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় থাকছে না প্রথম, দ্বিতীয় , তৃতীয় স্থান। বাসার পুরনো কিচেনটাই রুপান্তর করে দেওয়া হবে প্রতিযোগিতার মধ্য দিয়ে। আগ্রহী প্রতিযোগীরা তিনটি উপায়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। পিও বক্স (TEER Advanced Kitchen, PO Box No 6028, Gulshan)ফেইসবুক ম্যাসেজ(এখানে ক্লিক করুন)। গুগল ফর্ম-এর জন্য এখানে ক্লিক করুন ।

আগ্রহীরা যে গল্প পাঠাবে তার বিষয়বস্তু থাকবে কেন আপনি পুরনো কিচেনের পরিবর্তন চান? এবং কিচেন নিয়ে জীবনের কোন উল্লেখযোগ্য মজার বা আবেগের ঘটনা। প্রাথমিক বাছাই শেষে ১০টি কিচেনকে ২০১৮ সালের ১০ জানুয়ারীতে রেনোভেশন করা হবে। এবং ২০১৮ সালের জুনে চ্যানেল আইয়ের পর্দায় (রবিবার রাত ১০ টায়)  পর্ব গুলো ধারাবাহিকাভাবে দেখানো হবে।

তীর অ্যাডভান্স কিচেন প্রতিযোগিতাটি উপস্থাপনায় থাকবেন আয়নাবাজি খ্যাত নায়িকা মাসুমা রহমান নাবিলা। এবং পরিচালনার দায়িত্বে আছেন আকা রেজা গালিব।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT