চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা চালিয়ে নিজের গুলিতেই আহত বন্দুকধারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-গির্জায় হামলা-বন্দুকধারীর হামলা

যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলে এক গির্জায় বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন। হামলায় নিজের চালানো গুলি লেগেই আহত হয় হামলাকারী।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ন্যাশভিলের বার্নেট চ্যাপেল চার্চ অব ক্রাইস্ট-এ হামলা চালায় মুখোশ পরা এক বন্দুকধারী। পুলিশ জানায়, গির্জার সামনে গাড়িতে থাকা মেলানি স্মিথ নামের ৩৯ বছর বয়সী এক নারীকে প্রথমে গুলি করে হত্যা করে সে। পরে চার্চে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। তার গুলিতে তখন আহত হয় আরও ৫ জন।

ওই সময় গির্জার সহকারী হামলাকারীকে ঠেকাতে গেলে সে তার মুখে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে। আঘাতের পরও সহকারী উঠে বন্দুকধারীকে নিবৃত্ত করার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীর নিজের গুলিই নিজের বুকে লাগে।

এরপর গির্জা সহকারী নিজের বন্দুক এনে পুলিশ আসার আগ পর্যন্ত আহত বন্দুকধারীকে পাহারা দেন। এর মধ্য দিয়ে গির্জা সহকারী অসামান্য সাহসিকতা দেখিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্র-গির্জায় হামলা-বন্দুকধারীর হামলা
সন্দেহভাজন হামলাকারীর নাম ইম্যানুয়েল কিডেগা স্যামসন

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণ সহকারী ছাড়া আহতদের সবার বয়সই ষাটোর্ধ্ব।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ইম্যানুয়েল কিডেগা স্যামসন। সুদান বংশোদ্ভূত ২৫ বছর বয়সী এই তরুণকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করা হবে বলে জানানো হয়েছে।

Reneta

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় ন্যাশভিলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গির্জায় হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেঁয়াজ ও আঁদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ: কৃষিমন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: বিবিসি থেকে সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, পাইলটসহ নিহত ১২

জুন ১৫, ২০২৬

২০ জুলাইয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ, জানালেন শিক্ষামন্ত্রী

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম প্রতি ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা

জুন ১৫, ২০২৬

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT