চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গাল্লি বয়’ রানার লেখাপড়ার দায়িত্ব নিলেন তৌহিদ আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ২৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

অনলাইনে ভাইরাল ঢাকাইয়া ‘গাল্লি বয়’ রানা। যে র‌্যাপ গানের তালে তালে নিজের জীবনের ধারা বর্ণনা দিয়েছেন। তার জীবনের গল্প, দৈনন্দিন জীবনে বেঁচে থাকার সংগ্রাম এবং আশাবাদের কথা ফুটে ওঠে ‘গাল্লি বয়’ গানের তিন কিস্তিতে।

রানার গান কোটি মানুষের হৃদয় নাড়া দিয়েছে। সেই রানার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব নিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

নিজের ইউটিউব চ্যানেলে তৌহিদ আফ্রিদি ‘গাল্লি বয়’ রানাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে প্রকাশ করেছেন মঙ্গলবার (২৭ আগস্ট)। সেখানে দেখা যায়, তৌহিদ আফ্রিদি রানাকে খেলনা, সাইকেল কিনে দিয়েছেন।

নিজের গাড়িতে চড়িয়ে রানাকে নিয়ে পুরান ঢাকায় গিয়ে খাওয়া-দাওয়া করেছেন। তারপর তৌহিদ আফ্রিদি তার ভিডিওতে জানিয়েছেন, ‘এইচএসসি পর্যন্ত রানার পড়ালেখার যাবতীয় দায়িত্ব নিতে চান।’

ওই ভিডিওতে তৌহিদ আফ্রিদি এবং রানা ছাড়াও ছিলেন ‘গাল্লি বয়’-এর স্রষ্ঠা মাহমুদ হাসান তবীব। ‘গাল্লি বয়’ রানাকে আবিষ্কার করে তার লেখা গান ও সুরের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি।

আফ্রিদির ভিডিওতে তবীব জানান, তিনি কিছুদিন আগে রানাকে স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। কিন্তু বছরের মাঝামাঝি সময় বলে স্কুলে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল না। তিনি চেয়েছিলেন আগামী জানুয়ারি মাসে রানাকে যে কোনো স্কুলে ভর্তি করাবেন।

Reneta

মাহমুদ হাসান তবীব নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার লেখাপড়ার খরচের পাশাপাশি রানার শিক্ষার খরচ চালানো কিছুটা কষ্ট সাধ্য হয়ে যেত বলেও জানান তিনি।

ভিডিওতে রানার লেখাপড়ার দায়িত্ব নেয়ার কথা জানানোর পর তৌহিদ আফ্রিদি বলেন, শুধু রানা নয়, প্রতিটি পথশিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আপনারাও নিজেদের অবস্থান থেকে রানার মতো শিশুদের পাশে দাঁড়ান। কারণ, মানুষ মানুষের জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: গাল্লি বয় রানাতবীবতৌহিদ আফ্রিদিরানালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT