চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে রসিক শাকিবের মন বাঁধছেন নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

দেশের শীর্ষ চিত্রতারকা শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। বাড়তি চমক হিসেবে এ ছবিতে থাকছেন নবাগত রোদেলা জান্নাত। নির্মাণের শুরুতে থেকে শাকিব খানের বিপরীতে নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে নিয়ে ‘শাহেনশাহ’ রয়েছে আলোচনায়।

শুটিং, ডাবিং সবকিছুই শেষ। বাকি ছিল ৩ গানের শুটিং। তাও এবার শেষ হচ্ছে। সোমবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই ছবির গানের শুটিং।

এফডিসির ৩ নং ফ্লোরে দৃষ্টি নন্দন সেটে চলছে শাহেনশাহের গানের শুটিং। যেখানে অংশ নিয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। পার্টি ও মাসালায় ভরপুর ওই গানের শুটিং চলছে মঙ্গলবারও। কোরিওগ্রাফি করছেন ভারতীয় বাংলা ও বলিউডের কোরিওগ্রাফার বাবা যাদব।

সোমবার শুটিং সেটে গিয়ে দেখা যায়, ‘রসিক আমার মন বাঁধিয়া’ গানের শুটিং করছেন শাকিব খান নুসরাত ফারিয়া। এ গানে শাকিব খানকে পাওয়া যাবে একেবারেই নতুন গেটআপে। তার বিপরীতে ফারিয়াকে লেগেছে যথেষ্ট আবেদনময়।

গানের শুটিং দেখছিলেন ছবির প্রযোজক সেলিম খান। তিনি শাকিব খানের নতুন লুকে মুগ্ধ হয়ে বলে ওঠেন, ‘সালমান খান ফেল’! ‘শাহেনশাহ’ বানাচ্ছেন মেন্টাল, বসগিরি নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহদেন রনি।

তিনি বলেন, ছবিতে চারটি গান। শুটিং শুরুর আগে গত বছর থাইল্যান্ডে শাকিব খান ও নুসরাত ফারিয়া একটি গানের শুটিং করেছেন। এখন এফডিসিতে দুই গানের শুটিং থাকছে। একটিতে ফারিয়া ও অন্যটিতে রোদেলা। আরেকটি গানের শুটিং হবে কক্সবাজার। পহেলা ফেব্রুয়ারি শাকিব খান ও রোদেলা জান্নাত ওই গানের শুটিংয়ের জন্য কক্সবাজার যাচ্ছেন।

‘শাহেনশাহ’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে নুসরাত ফারিয়া, শাকিব খান ও রোদেলা জান্নাত
Reneta

শুক্রবার সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ‘শাহেনশাহ’ ছবির টিজার প্রকাশ হয়। ‘শাহেনশাহ’র প্রায় দেড় মিনিটের টিজারে নাচ, গান ও অ্যাকশন দেখা গেছে। চলচ্চিত্র বান্ধব বিভিন্ন গ্রুপে বেশিরভাগই প্রশংসা চোখে পড়ছে। প্রথম টিজারে কোনো সংলাপ রাখেননি নির্মাতা রনি। শুধু টিজারের শেষ প্রান্তে এসে শাকিবের মুখে শোনা যায় ‘ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ’! যা সোশাল মিডিয়ায় রীতিমত ছড়িয়ে গেছে।

মৃত্যুপুরীতে কাকে স্বাগতম জানাচ্ছেন শাহেনশাহ রূপী শাকিব? টিজারে সেটা না বোঝা গেলেও দর্শককে প্রতীক্ষায় থাকতে হবে ‘শাহেনশাহ’র দ্বিতীয় টিজারের জন্য। যা আসন্ন ভালোবাসা দিবসে প্রকাশ করা হবে জানান শামীম আহমেদ রনি। ছবির চূড়ান্ত সম্পাদনার কাজ হবে ইন্ডিয়াতে। চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাবে ২২ মার্চ। নির্মাতার রনির মতে, ‘শাহেনশাহ’-এর প্রচারণার আগে সময় দরকার। সেজন্য মুক্তির তারিখ পিছিয়েছি।

গেল বছর ৫ সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠান। সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় ‘শাহেনশাহ’র নির্মাণ কাজ। কয়েকটি লোকেশনে শুটিং শেষে ১৯ ডিসেম্বর পূবাইলে শেষ হয় ‘শাহেনশাহ’র কাজ।

ছবিতে শাকিব-ফারিয়া ও রোদেলা ছাড়া আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। শাহেনশাহ প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ছবির ডিজিটাল কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুভব মাহবুবআহমেদ শরিফউজ্জ্বলনুসরাত ফারিয়ামিশা সওদাগররোদেলা জান্নাতলিটন হাসমিলিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT