চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান, গল্পে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সারাদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

প্রতিবন্ধী শিশুদের সঙ্গে পুরো একটা দিন কাটালেন তিন তারকা। তারা হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, অভিনেতা অমিত সিনহা ও সংগীতশিল্পী ইমরান হোসেন।

গান, গল্প, পুতুল নাচ দিয়ে তারা এসব শিশুদের মাতিয়ে রাখেন। সোমবার এই তিন তারকা শিশুদের সঙ্গে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দূর্গম চর নাটুয়ারপাড়া সময় কাটান।

সেখানেই স্থানীয় তরুণ জাহিদুল ইসলাম স্বপন তৈরি করেছেন প্রতিবন্ধীদের জন্য যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। বিদ্যালয়টির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তারকারা।

উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে যোগ দিয়ে নওশাবা বলেন, ‘আমার জন্য অনেক আনন্দের ব্যাপার এটা। এর আগেও আমি এই চরে এসেছিলাম। প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটিয়েছি। এবার আসতে পেরে ভালো লেগেছে। স্বপন ভাইয়ের এই উদ্যোগের ১২ বছর পূর্তির সঙ্গে থাকতে পেরে ভালো লেগেছে।’

পরে তিনি তার সংগঠন ‘টুগেদার ইউ ক্যান’-এর সহযোগিতায় পুতুল নাচ দেখান। শিশুসহ স্থানীয় লোকজন ও দারুণভাবে উপভোগ করেন এই পুতুল নাচ। অভিনেতা ও ডাক্তার অমিত সিনহা চরাঞ্চলে প্রতিবন্ধীদের সংখ্যা কমিয়ে আনা এবং প্রতিবন্ধীদের সম্পদে রূপান্তর করা নিয়ে কথা বলেন।

Reneta

পরে মঞ্চে ওঠেন সংগীতশিল্পী ইমরান হোসেন। তিনি প্রতিবন্ধী শিশুদের কয়েকজন শিক্ষার্থীদের মঞ্চে ডেকে এনে তাদের গান শোনেন ও একসঙ্গে গান করেন। তার মাধ্যমে জনপ্রিয় হওয়া ‘মধু হই হই’ গানটি গেয়ে শোনান সবাইকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যমুনা আহাদ আলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুর ইসলাম স্বপন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, ফেসবুক ভিত্তিক নারীদের গ্রুপ ওমেন্স কর্নানের এক্সিকিউটিভ সেক্রেটারি ফারজানা আক্তার, এক্সট্রা পিআর এর এক্সিকিউটিভ ডিরেক্টর জোবায়ের রুবেলসহ অনেকেই।

Jui  Banner Campaign
ট্যাগ: নওশাবালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT