চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে পৃথক ঘটনায় দুই শ্রমিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
গাজীপুর, জনপদ
A A

গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় রডের নিচে চাপা পড়ে এক শ্রমিক এবং মহনগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুর সদর থানার এসআই মো. জিন্নত আলী জিন্নাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

কারখানার শ্রমিকরা জানায়, সোমবার ভোর সকাল পাঁচটায় গাজীপুর টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল কারখানায় রডের নিচে চাপা পড়ে কাশেম নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক নাইটশিফটে কাজ করতেন। স্টিল কারখানায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায় নিহত হওয়ার পর কারখানার অন্যান্য শ্রমিকরা লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার পুলিশঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে।

শ্রমিকদের দাবি কারখানায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এর আগেও এই কারখানায় একাধিকবার দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক যুবক নিহত হয়। নিহত আবু সুফিয়ান নওগাঁর ধামুরহাট থানার মঙ্গলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

Reneta

গাজীপুর সদর থানার এসআই মো. জিন্নত আলী জিন্নাহ জানান, সুফিয়ান দক্ষিণ সালনা এলাকার সানোয়ারের বাসায় ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। সোমবার ভোরে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের সালনা রেলওভার ব্রীজের ওপর পশ্চিম পাশ থেকে পূর্বপাশে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজীপুরদুই শ্রমিক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT