চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৭
রাজনীতি
A A

দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ১শ’ ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

এ নির্বাচনে একটি পৌরসভাসহ ১৫ ইউনিয়নে ৩ লক্ষ ৩৩ হাজার ৪শ’২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

এ নির্বাচন ঘিরে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ বিভিন্ন উপকরণ প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে।

নির্বাচনে বিএনপি না থাকলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি, জেপি ও স্বতন্ত্রসহ সাতজন প্রার্থী অংশ নিচ্ছেন।

আওয়ামীলীগ বলছে, এমপি লিটনকে হত্যায় জাপার সাবেক এমপি কাদের খান জড়িত থাকায় সাধারণ মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখান করবে। আর জাতীয় পার্টির দাবী,  একজনের বিচ্ছিন্ন অপরাধের দায় দলের নয়।

Reneta

এমপি লিটনের মৃত্যুতে নির্বাচন কমিশন ৫ জানুয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) জাতীয় সংসদ শুণ্য আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ওই আসনে ২২ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

গত ২১ ফেব্রুয়ারি বিকালে বগুড়া জেলা শহরে কাদের খাঁনের পরিচালিত গরীব শাহ ক্লিনিক থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২২ ফেব্রুয়ারি লিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ডের চতুর্থ দিনের মাথায় কাদের খাঁন আদালতে ১৬৪ ধারায় লিটন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এরপর থেকে কাদের খান গাইবান্ধা কারাগারে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উপনির্বাচনএমপি লিটন হত্যাগাইবান্ধাসুন্দরগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT