রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির উপস্থিতিতে দলটির পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলটি আর পরিচালনা করবে না নির্বাচন কমিশন। এবিষয়ে তারা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এভিডেভিড দাখিল করেছেন। ফলে গণসংহতি আন্দোলকে নিবন্ধন দিতে হাইকোর্টের দেয়া রায়টিই কার্যকর হলো এবং দলটিকে নিবন্ধন দিতে আর কোন আইনি বাধা রইলো না।’
এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৯ সালে হাইকোর্ট আইন অনুসারে রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন। পরবর্তী ইসির আবেদনে হাইকোর্টের রায়টি স্থগিত করে চেম্বার আদালত এবং পরবর্তী আপিলটি শুনানির অপেক্ষায় থাকে।







