চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণসহ ১০ প্রকল্পের অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ন ০৪, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার ৪ মে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- ৯৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (প্রথম পর্যায়); ৯১২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী সড়কের পানগুচি নদীর ওপর পানগুচি সেতু নির্মাণ; এক হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়)” প্রকল্প; ৫২৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে গণগ্রন্হাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ; ১৯৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে (সর্বমোট ব্যয় ১৫৬১ কোটি ১৮ লাখ টাকা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (প্রথম সংশোধিত); ৩৩৮ কোটি ৫৪ টাকা ব্যয়ে রাঙ্গামাটি জেলার কারিগর পাড়া থেকে বিলাইছড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন ও ব্রিজ/কালভার্ট নির্মাণ প্রকল্প; আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ীয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; এক হাজার ১৫৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প; এক ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্প এবং তিন হাজার ৭৬ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

বর্তমান গ্রন্হাগারের সিঁড়ির আদলেই নতুন ভবনের প্রবেশ পথের নকশা
৫২৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে গণগ্রন্হাগার অধিদপ্তরের বহুতল ভবনটি নির্মাণ করবে ডিকন ডিজাইন স্টুডিও এবং কিউব ইনসাইড ডিজাইন লিমিটেড যৌথভাবে ‘ডি-কন-কিউব জেভি’।

Reneta

২০১৭ সালের এপ্রিল মাসে জাতীয় জাদুঘর ও গণগ্রন্হাগার আধুনিকায়নের জন্য সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট স্থাপত্য নকশা প্রতিযোগিতার আহ্বান করেছিল। সে প্রতিযোগিতায় দুই স্থাপত্য প্রতিষ্ঠান—ডিকন ডিজাইন স্টুডিও এবং কিউব ইনসাইড ডিজাইন লিমিটেড যৌথভাবে  নামে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কারটি জেতে।

দলনেতা আবু আনাছ ফয়সালসহ দুই প্রতিষ্ঠানের অন্য স্থপতিরা হলেন—মো. রাকিবুল আলম, খন্দকার আশিফুজ্জামান, মো. শাখাওয়াত হোসেন, আহমেদ ফিরোজ উল হক, শরীফুজ্জামান, আরিফ উজ-জামান ও হাফিজুর রহমান।

‘ডি-কন-কিউব জেভি’ জানায় বর্তমান গ্রন্হাগারের আড্ডা–মুখর সিঁড়ির আদলেই নতুন লাইব্রেরি ভবনের প্রবেশপথটির নকশা করা হয়েছে। এ ছাড়া আলো–বাতাসের প্রাচুর্য, আধুনিক বইসজ্জা ও বিভিন্ন ধরনের পড়ার জায়গা নিয়ে করা হয়েছে লাইব্রেরির নকশা। দক্ষিণের ভবনটিতে থাকবে প্রথাগত লাইব্রেরির পাশাপাশি শিশু-প্রবীণ-প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত ব্যবস্থা। তার সঙ্গে থাকবে বাংলা গান বা কবিতা শোনার ডিজিটাল যন্ত্র, বসার জায়গা আর চত্বরের কেন্দ্রে প্রস্তুত হবে সবুজ ছায়া ঘেরা উঠোন। বইমেলা, জাতীয়-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিংবা লেখক-পাঠকদের বিকেলের আড্ডামুখর হবে এই প্রাঙ্গণ।

Jui  Banner Campaign
ট্যাগ: একনেক বৈঠক
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT