চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার সময় ‘পাই’ খেয়ে বিপাকে গোলরক্ষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

দেখতে একটু ‘নাদুস-নুদুস’। শরীরের ওপর চোখ রাখলেই বোঝা যায় লোকটা খেতে ভালোবাসেন। শেষ পর্যন্ত ওই ‘ভালোবাসা’ই সাটন ইউনাইটেড গোলরক্ষক ওয়েন শ’র জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

সোমবার রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে মুখোমুখি হয়েছিল আর্সেনাল এবং সাটন ইউনাইটেড। তখন ২-০তে পিছিয়ে সাটন। এমন সময় ক্যামেরায় দেখা যায় রিজার্ভ গোলরক্ষক ওয়েন শ ‘পাই’ খাচ্ছেন। পাই একধরনে কেক।

গোলরক্ষকের এই খাওয়ার দৃশ্য টিভি ক্যামেরায় ধরা পড়ে। খেলার সময় এভাবে খাওয়ায় মত্ত থাকায় সমালোচনার খড়গ ধেয়ে আসছে তার দিকে। শুধু তাই নয়; দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখোমুখিও হতে হচ্ছে!

এফএ কাপের নিয়ম হচ্ছে খেলা চলাকালীন বা পুরো টুর্নামেন্টে কোন খেলোয়াড় জুয়ার উদ্দেশ্য কারো কাছ থেকে কোন নির্দেশনা, হাঁটা-চলা, খেলার ফলাফল পরিবর্তন অথবা  কোন প্রকার ইশারা করতে পারবেন না। আর এই আইনের নিয়মেই শ’কে সন্দেহ করা হচ্ছে। জুয়াড়িরা তাকে প্ররোচিত করেছেন বলে অভিযোগ উঠেছে।

কিন্তু এতে কোন দোষই দেখছেন না সাটনের ৪৩ বছর বয়সী গোলরক্ষক। খাওয়ার পক্ষে সাফাই গেয়ে তার যুক্তি, ‘‘কিছু ব্যক্তি এসে আমাকে বললো, ‘এই তুমি যদি ক্যামেরার সামনে একটা পাই খাও তাহলে কেমন হয় বলতো? আমি বললাম, ‘আমি সারাদিন কিছু খাইনি, খাবার পেলে ক্ষতি কি?’ আর তখন আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম। ভাবলাম কেউ দেখবে না।’’

শ’র এহেন কাণ্ডে বেশ হতাশ সাটন কোচ পওল দোসয়েল, ‘আমি জানি না সে নিজেকে সুপারস্টার বানাতে চেয়েছিল কী না। যদি এই চিন্তা করে থাকে, তাহলে আমি বলবো পাদপ্রদীপের আলোয় আসার জন্য এটা একটা খারাপ বুদ্ধি।’

Reneta

ম্যাচটিতে শেষ পর্যন্ত ওই ২-০ গোলেই হেরে যায় সাটন ইউনাইটেড। ম্যাচ হারায় শ কতটুকু কষ্ট পেয়েছেন কে জানে, কিন্তু খাওয়া নিয়ে এমন গোল বাঁধায় নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ এফএ কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT