চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলা সম্প্রচারে দেশীয় কলা-কুশলীদের ‘নতুন পরীক্ষা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। অতীতে দেখা গেছে ক্যামেরা পারসন, ক্রু, থেকে শুরু করে প্রোডাকশন টিমের অধিকাংশ সদস্যই আনা হয় দেশের বাইরে থেকে। তবে এবার কেবল দেশীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে মিরপুর থেকে ডিপিএল টি-টুয়েন্টির দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

রোববার বিকেলে মিরপুরে ডিপিএলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ। তিনি বলেন, ‘আমাদের জন্য এটি খুবই সাহসী সিদ্ধান্ত। এই প্রথম এইচডি প্রোডাকশনে আমরা বাংলাদেশের কলা-কুশলী নিয়ে নিজেদের যন্ত্রপাতি ব্যবহার করে সম্প্রচার করব। যদি প্রচারে কোনো ভুল-ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। ঠিকঠাক করতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচও তাদের মাধ্যমে সম্প্রচারের আগ্রহ আমরা দেখাব।’

বিপিএল শেষ হতেই মাঠে গড়াচ্ছে ডিপিএল। আগামীকাল সোমবার থেকে টি-টুয়েন্টি টুর্নামেন্ট আর ওয়ানডে লিগ শুরু ৮ মার্চ। সামনের আড়াই মাস দেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন রঙিন পোশাকে সাদা বলের জমজমাট লড়াইয়ে।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মানসম্পন্ন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর মনে করা হয় ডিপিএলকে। তবুও লিগের ম্যাচ সম্প্রচারে সাড়া দিচ্ছিল না কোনো টিভি চ্যানেল। বিসিবির অনুরোধে শেষ পর্যন্ত সম্প্রচারে রাজী হয়েছে বাংলাদেশের সকল হোম সিরিজের সম্প্রচার স্বত্ত্ব পাওয়া গাজী টিভি। তাদের ধন্যবাদ জানিয়ে লিগের আয়োজক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আশা করি টি-টুয়েন্টির পর ওয়ানডে লিগের কিছু ম্যাচ সম্প্রচারেও এগিয়ে আসবে চ্যানেলটি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, ডিপিএলের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। সহযোগী পৃষ্ঠপোষক মডেল গ্রুপের পক্ষে কানাইলাল সরকার।

গ্রুপপর্বের খেলা ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, হবে মিরপুর ও ফতুল্লা স্টেডিয়ামে। এক ভেন্যুতে হবে দুটি করে ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে।

Reneta

ফতুল্লায় দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় ম্যাচ শুরু দুপুর দেড়টায়। মিরপুরে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, আর দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায়।

প্রতিটি গ্রুপে থাকছে তিনটি করে ক্লাব। গ্রুপ ‘এ’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে থাকছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে আছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।

‘সি’ গ্রুপের ক্লাব তিনটি হল- লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ‘ডি’ গ্রুপে আছে- প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি।

ফাইনালসহ ম্যাচ মোট ১৫টি। ৩ মার্চ শেষ হবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আর ওয়ানডে লিগ শুরু হবে ৮ মার্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT