খুলনায় প্রদর্শনীর মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষায় ইভিএম এর গুরুত্ব বিষয়ে প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন। সরকারি দল বলছে, জনগণের আস্থা তৈরিতে এই ডিজিটাল পদ্ধতির প্রয়োগ দরকার।
ইভিএম ব্যবহার নিয়ে বিরোধীতা রয়েছে কোনো কোনো রাজনৈতিক দলের। ইভিএম এর ব্যবহার বিষয়ে জনগণকে অবহিত করতে প্রধান প্রধান দলের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করছে প্রশাসন।
সাধারণ মানুষের কাছে নির্বাচনী স্বচ্ছতার আস্থা তৈরি করতেই এই ইভিএম মেলা। এর মাধ্যমে ভোটাধিকার পূরণ করা সম্ভব হবে, মনে করছে প্রধান নির্বাচন কমিশনার।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ইভিএম পদ্ধতি চালু হোক, দাবি সরকারি দলের।
ইভিএম ম্যানুপুলেট করা যায়, সঠিক রিডিং দেয় না, এতে পুনঃ:গণনার সুযোগ নেই এ ধরণের নানা অভিযোগ এনে বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দলীয় শিবির।
ইভিএম ডিজিটাল পদ্ধতি বিষয়ে প্রার্থীদের সঙ্গে প্রচার ও মত বিনিময় করছেন প্রশাসন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:


![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://www.channelionline.com/wp-content/uploads/2026/04/Picsart_26-04-19_21-03-36-681-120x86.jpg)




