রাজধানীর দক্ষিণখান এলাকায় বাসায় ঢুকে ওয়াহিদা আক্তার নামে এক গৃহবধূকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের এক স্বজন জানায় বুধবার সন্ধ্যায় দুই যুবক বাসা ভাড়া হবে কিনা জানতে চাইলে দরজা খুলে দেন ওয়াহিদা। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। দুই সন্তানের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয় একটি হাসপাতাল থেকে তাকে রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক ওয়াহিদাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ডাকাতি মনে হলেও হত্যার অন্য কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা করেনি নিহতের পরিবার।








