চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদন বেআইনি: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-খালেদা জিয়া-পিটিশন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের-দুদক রিভিউ আবেদনকে বেআইনি বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এভাবে পিটিশন দাখিল দুদকের আইনে নেই। উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বলেছেন, বিষয়টি আইনে আছে কি না সেটির ব্যাখ্যা প্রয়োজন। যেহেতু উচ্চ আদালতের বিচারকদ্বয় এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন।’

‘তাহলে এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, দুদক রিভিউ পিটিশনটি স্বপ্রণোদিত হয়ে করেনি। বরং সরকারের নির্দেশেই করেছে। উদ্দেশ্য হচ্ছে – বেগম জিয়াকে অত্যুগ্র মাত্রায় হয়রানি করা। দুদক কর্তৃক এই রিভিউ পিটিশন দাখিল সম্পূর্ণরুপে হীন রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’

রিজভী বলেন, ‘গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার হবে বর্তমান সংসদে প্রতিনিধিত্বশীল সদস্যদের নিয়ে। আপনি ঠিকই বলেছেন। কারণ এজন্যই আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে, সামনে নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত এটি শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সুতরাং একতরফা নির্বাচন করতে আপনারা যে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন এটি কারো জানতে বাকি নেই।’

বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রকে ‘দূরের তারা’ বানিয়েছেন। লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত স্বৈরাচারী সরকারের দ্বারা নির্বাচনকালীন সরকার গঠিত হলে তা হবে একদিকে যেমন অবৈধ তেমনি অন্যদিকে তাদের দ্বারা কখনোই সুষ্ঠু, অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়া সম্ভব নয়।

জনগণ বর্তমান ভোটারবিহীন সরকারের খায়েশ পূরণ হতে দেবে না জানিয়ে বিএনপির এ নেতা বলেন, জনগণের স্মৃতির পর্দা ঝাপসা নয়, তারা জানে, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বর্তমান সংসদের প্রতিনিধিদের নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়ে নির্বাচন হলে সেটি হবে সাম্প্রতিককালের সেরা প্রহসণ। তবে এবার গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা প্রতিহত করতে পারবে না বর্তমান গণবিরোধী সরকার।

Reneta

‘আজ দেশের যে কয়েকটি অঞ্চলে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে নির্বাচনগুলোতে পূর্বের মতোই আওয়ামী চেতনার সন্ত্রাস অব্যাহত রয়েছে,’ বলেন রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে হত্যা, জখম, ভোটকেন্দ্র দখল, জালভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের আগের সেই পুরনো রক্তাক্ত ঘটনারই পুনরাবৃত্তি ঘটছে। ইতোমধ্যে টাঙ্গাইলের কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন নাজিরহাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র আহবায়ক সারোয়ার আলমগীরের বাড়িতে হামলা এবং আহমদিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সবকিছু জেনেও নির্বাচন কমিশনের নিশ্চল, নির্বিকার ভূমিকার তীব্র নিন্দা জানান রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াদুদক
শেয়ারTweetPin1

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT